• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বাংলাদেশ কনসাল জেনারেল এর সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুস্টিত

Usbnews.
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫
বাংলাদেশ সোসাইটির সভাপতি  ও  সাধারণ সম্পাদকের সাথে বাংলাদেশ কনসাল জেনারেল এর  সৌজন্য সাক্ষাৎ  ও আলোচনা অনুস্টিত
নিউজটি শেয়ার করুনঃ

বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সাথে বাংলাদেশ কনসাল জেনারেল মোজাম্মেল হক এর  সৌজন্য সাক্ষাৎ  ও আলোচনা অনুস্টিত হয়।
গত বুধবার বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় । বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার পাওয়ার বিষয়টি তরান্তিত করা , বাংলাদেশী প্রবাসীদের জাতীয় পরিচয় পএ প্রদান দ্রত সম্পন্ন করার বিষয়টি অধিক গুরুত্ব দেয়ার বিষয়ে কনসাল জেনারেল বলেন আগামী অক্টোবর বা নভেম্বরের মধ‍্যে পরিচয় পএ দেয়ার কাজ শুরু হবে ।
প্রবাসীদের বৈধ চ্যানেলের রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে কনসাল জেনারেল বলেন , প্রবাসীদের বৈধ চ্যানেলের রেমিটেন্স পাঠানোর ফলে দেশের অর্থনৈতিক ভিত্তি প্রশংসনীয়।

সোসাইটির পক্ষ থেকে প্রবাসী ও সোসাইটির সদস‍্যদের সুবিধার  জন্য এন আই ডি প্রদানের জন‍্য শনিবার বা রোববার সোসাইটির অফিস থেকে এন আই ডি কার্ড প্রদানের বিষয়টি জানানো হয় । এছাডাও প্রবাসীদের দাবী বাংলাদেশের পতাকা বাহী বিমান পুনরায় চালু করা সহ কমিউনিটির সম সাময়িক বিভিন্ন বিষয় আলোচানায় প্রাধন্য  পায় ।আলোচনা শেষে সোসাইটির সভাপতি কনসাল জেনারেলকে সোসাইটির লগো পিন পরিয়ে দেন।