• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সিলেটে এক বছরে ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫
সিলেটে এক বছরে ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি
নিউজটি শেয়ার করুনঃ

সিলেটে গত এক বছরে গ্রাম আদালতগুলোতে মোট ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং জরিমানা বাবদ আদায় ও হস্তান্তর করা হয়েছে ২০ লাখ ৮১ হাজার টাকা। মঙ্গলবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় এই তথ্য উঠে আসে। একই সময়ে জেলার ১ হাজার ৪শ’ ৩৮ জন নাগরিক গ্রাম আদালতে মামলা দায়ের করেছেন, যার মধ্যে ৩১১ জন নারী এবং ৯৩৪ জন পুরুষ।

সিলেটে এক বছরে ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয়ভাবে সহজে ও কম খরচে বিরোধ নিষ্পত্তি সম্ভব হচ্ছে। সাধারণ মানুষকে গ্রাম আদালত ব্যবহারে আরও বেশি করে উদ্বুদ্ধ করতে হবে এবং প্রচার-প্রচারণা জোরদার করতে হবে। আপনারা সৎ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। আগামী তিন মাসের মধ্যে জন্মনিবন্ধন সেবায় সিলেটকে দেশের শীর্ষ পাঁচ জেলার মধ্যে আনতে চাই।

সভায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, ১০৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা অংশ নেন। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালতের কার্যকারিতা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলে মত দেন উপস্থিত অতিথিরা।