• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

অবৈধভাবে অবস্থানের অভিযোগে ‍যুক্তরাষ্ট্র থেকে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫
অবৈধভাবে অবস্থানের অভিযোগে ‍যুক্তরাষ্ট্র থেকে আরো  ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন
নিউজটি শেয়ার করুনঃ

উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের। অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে এ দফায় ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইট অবতরণ করে। ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

দেশে ফেরত আসাদের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী অভিযান আরও জোরদার হওয়ার পর থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এর আগে তিন ধাপে ১৮৭ জন বাংলাদেশি ফিরেছেন বলে জানা গেছে।