জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভুল রয়েছে। কার্যকরী সদস্য পদে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে দেওয়া নির্দেশনায় একজনের নামের পাশে টিকচিহ্ন দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল প্রথম আলোকে বলেন, বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তবে শিক্ষার্থীদের বলে দেওয়া হয়েছে। তারা সদস্য পদে তিনটি করেই টিক চিহ্ন দিচ্ছেন। অর্থাৎ তিনটি করে ভোট দিচ্ছেন।
জাকসু নির্বাচনে চারটি পূর্ণাঙ্গ প্যানেল:
সাধারণ শিক্ষার্থী সমর্থিত ঐক্যদের নিয়ে গঠিত ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট
প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য
গণতান্ত্রিক ছাত্রসংসদ–সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম
স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন
ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ
ভোটার কত
মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন
ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন
ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন
২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী
কোন পদে কত প্রার্থী
সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ৯ জন
সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী ৮ জন
যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে প্রার্থী ৬ জন
যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রার্থী ১০ জন