• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পাটুরিয়ায় যানবাহনসহ ফেরি ডুবি, নতুন কারণ নিয়ে বহুমুখী তথ্য

usbnews
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৪
পাটুরিয়ায় যানবাহনসহ ফেরি ডুবি,  নতুন কারণ নিয়ে বহুমুখী তথ্য
নিউজটি শেয়ার করুনঃ

ঢাকা ব্যুরো  অফিস  থেকে :  পাটুরিয়া ঘাটে ফেরি রজনীগন্ধা ডুবির ঘটনায় সাতরিয়ে পাড়ে উঠা ট্রাক চালক আশিক বলেন, আমি তোলা বোঝাই করে কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিলাম। পাটুরিয়া ফেরী ঘাটের অদুরে ফেরীটি ডুবে যায়। জীবন বাঁচাতে সাতরিয়ে তীরে আসলে লোকজন টেনে তুলে আগুন জ্বালিয়ে কোন মতো রক্ষা করেন। মনে হয়েছিল বেঁচে আর মায়ের কাছে ফিরতে পারবো না। আল্লাহ রক্ষা করেছে।

জানা যায়, ১৭ জানুয়ারি বুধবার রাত ১ টার সময় দৌলতদিয়া ঘাট থেকে ফেরি রজনীগন্ধা সাতটা ছোট ও দুইটি বড় ট্রাক লরি বুকিং দিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে মাঝ নদীতে নোঙ্গর করে থাকে। পরে কুয়াশার ঘনত্ব কেম গেলে পাটুরিয়া ঘাট সংলগ্ন আসার পর সকাল সাড়ে আটটার সময় নদীতে ৭ ছোট পিক আপ ভ্যান ও ২ টি বড় ট্রাক লড়ি নিয়ে মাঝ নদীতে ফেরি রজনীগন্ধা ডুবে যায়

বাল্কহেডের ধাক্কা নয়, পুরাতন এবং ওভারলোড থাকায় রজনীগন্ধা ফেরিটি ডুবে গেছে বলে দাবি করেছে নৌপুলিশ। ফরিদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, আজ সকালে তলা ফেটে ৯টি ট্রাক নিয়ে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে রজনীগন্ধা ফেরিটি ডুবে যায়। পরে ফেরিতে থাকা ২০ জনকে উদ্ধার করা হয়েছে। ফেরিটি অনেক পুরাতন এবং ওভারলোড থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে ফেরিতে থাকা চুয়াডাঙ্গা থেকে আসা পণ্যবোঝাই ট্রাকের মালিক নাজমুল হোসাইন (৩৩) বলেন, সকাল সাড়ে ৬টার পর নোঙর করা ফেরির পেছন দিয়ে পানি উঠতে থাকলে আমরা ফেরির লোকজনকে ডেকে বলি। কিন্তু তারা বিষয়টি তোয়াক্কা করেনি। তারা ইচ্ছা করলে ফেরিটি দ্রুত স্টার্ট করে তীরে নিয়ে যেতে পারতেন। ফেরিতে কোনো কিছু ধাক্কা দেয়নি। তলা ফেটেই ফেরিটি ডুবে যায়।

আরেক প্রত্যক্ষদর্শী ট্রাকচালকের সহকারী শহিদুল ইসলাম জানান, ফেরিওয়ালাদের গাফিলতিতে ডুবেছে। তারা ঘাট কর্তৃপক্ষকে জানায়নি। ঘাটের ২০০ মিটারের কাছে ডুবেছে। তারা এখন বলছে বাল্কহেডের ধাক্কায় ডুবেছে।

তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ সাংবাদিকদের বলেন, এতটুকু তথ্য পেয়েছি যে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে গেছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি খতিয়ে দেখা হবে।

এর আগে বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের পাটুরিয়া প্রান্তে পদ্মা নদীতে ৯টি যানবাহন নিয়ে ডুবে যায় নোঙর করা ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হুমায়ূন কবীর নামের ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক এখনো নিখোঁজ।

এই বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, ফেরিডুবির ঘটনায় ২০ জন উদ্ধার হয়েছেন। এর মধ্যে ছয়জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছেন, বাকীরা স্থানীয়দের সহযোগীতা এবং সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ঘন কুযাশার কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। এমন অবস্থায় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়। ফেরিতে নয়টি যানবাহন ছিল বলে জানা গেছে। হুমায়ূন কবীর নামের ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক এখনো নিখোঁজ রয়েছেন। ফেরী নিখোজ দূশ্য দেখার জন্য নদী পাড়ে শত শত উৎসুক মানুষ ভীড় জমিয়েছে। এদিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার উদ্ধার অভিযান তদারকি করছেন।

জেলা প্রশাসক রেহেনা আকতার জানিয়েছেন, ফেরি ডুবার সঠিক কারণটি এখন বলা যাচ্ছেনা। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রের নের্তৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জানা যাবে প্রকৃত ঘটনাটি কি হয়েছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এডিসনাল সেক্রেটারি ড.এ কে এম মতিউর রহমান বলেন, উদ্ধারকারি জাহাজ হামজা আসলেও এটি দিয়ে ফেরি উদ্ধার করা সম্ভব নয় কারন এটির ধারণ ক্ষমতা ৫০টন আর ফেরির ওজন ২শ’ ৪০ টন। নারায়নগঞ্জ থেকে রুস্তম রওয়ানা দিয়েছে এটি আসলে হয়তো ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে।