• ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ : শিরোপার মিশনে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ : শিরোপার মিশনে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
নিউজটি শেয়ার করুনঃ

সাফ পুরুষ অনূর্ধ্ব- ১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা সবশেষ বাংলাদেশ জিতেছিল ২০১৮ সালে। এরপর প্রতি আসরে অংশগ্রহণ করলেও চ্যাম্পিয়ন আর হয়ে ফিরতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবার আর খালি হাতে ফিরতে ইচ্ছুক নয় দল, লঙ্কা জয় করে ফিরতে চায় শিরোপা নিয়েই। এমন লক্ষ্য নিয়েই গেল ছয় দিন আগে দেশ ছেড়েছিল ছোটনের দল।

আজ সেই লক্ষ্য পূরণের প্রথম মিশনে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব- ১৭ দল, প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেপাল। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই দল। শ্রীলঙ্কায় টুর্নামেন্টটির বসেছে ১০ম আসর। এর মধ্যে বাংলাদেশের ঝুলিতে রয়েছে দুই শিরোপা। সবশেষ আসরেও (২০২৪ সালে ভুটানে) খুব কাছে ছিল তৃতীয় শিরোপা জয়ের।