ত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সংবিধান সংশোধন করার আহ্বান জানিয়েছেন, যাতে করে সেখানে দক্ষিণ কোরিয়াকে “১ নম্বর শত্রু দেশ” হিসাবে সংজ্ঞায়িত করা যায়।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের সংবাদপত্র নোদং সিনমুন মঙ্গলবার জানায় যে কিম আগের দিন দেশটির সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তৃতা দেন।
কিম বলেন বলে জানা যায় যে, দক্ষিণ কোরিয়া উত্তর কোরীয় সরকারের পতন ঘটাতে চায় এবং তাদেরকে পুনর্মিলনের অংশীদার হিসাবে বিবেচনা করা উচিত নয়।
উত্তর কোরীয়রা দক্ষিণ কোরিয়াকে “১ নম্বর শত্রু দেশ এবং অপরিবর্তনীয় প্রধান শত্রু” হিসাবে বিবেচনা করবে, এই মর্মে দেশটির শিক্ষা কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে তিনি সংবিধানে এটি উল্লেখ করার জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
পাশাপাশি, কিম তাদের সংবিধানে এটি উল্লেখ করার আহ্বান জানান যে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার দখলে থাকবে এবং তাদের সাথে সংযুক্ত হবে।
বৈঠকে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি দক্ষিণ কোরিয়ার সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করা তিনটি সংস্থাকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়। সংস্থাগুলো হল একীভূতকরণের একটি কমিটি, একটি অর্থনৈতিক সহযোগিতা ব্যুরো এবং মাউন্ট কুমগাং-এ আন্ত-কোরীয় পর্যটনের দায়িত্বে থাকা একটি সংস্থা৷