• ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইসরায়েলে অবৈধ আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা আমরণ অনশনে

Usbnews.
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫
ইসরায়েলে অবৈধ আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা আমরণ অনশনে
নিউজটি শেয়ার করুনঃ

ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন।  শুক্রবার (২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে অবরোধ ভাঙতে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অব গাজা।

বিবৃতিতে জানানো হয়, ফ্লোটিলার বেশ কয়েকজন কর্মী আটক হওয়ার পর থেকেই তারা অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করেছেন।

আনাদোলু এজেন্সি জানায়, গাজাগামী মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবগুলোই আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আটক করা হয়েছে ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনের বেশি অধিকারকর্মীকে। গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ও অবরোধ ভাঙার উদ্দেশ্যে এই নৌবহর যাত্রা শুরু করেছিল।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় এখন পর্যন্ত ৬৬ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অধিকার গোষ্ঠীগুলো সতর্ক করে বলেছে, গাজা ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে; দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।