• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Usbnews.
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫
ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিউজটি শেয়ার করুনঃ

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পাশাপাশি তার এনআইডি ব্লক করতে বলা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন।

আবেদনে বলা হয়, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সামছুর রহমানের বিরুদ্ধে । অভিযোগ ও গোপন অনুসন্ধানে দুদক জেনেছে, সামছুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে।

এতে আরো বলা হয়, সাবেক সেনা কর্মকর্তা সামছুর তার ‘অবৈধ সম্পদ’ হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন। তা ঠেকাতে জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন। পাশাপাশি বিদেশগমন ঠেকানো দরকার।