• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আফগান ভূমিকম্পের ৩ মাস পর ২ লক্ষের বেশি মানুষ এখনও তাঁবুতে বাস করছেন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

usbnews
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৪
আফগান ভূমিকম্পের ৩ মাস পর ২ লক্ষের বেশি মানুষ এখনও তাঁবুতে বাস করছেন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নিউজটি শেয়ার করুনঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা বলেছেন যে তিনি মনে করেন আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বড় একটি ভূমিকম্প আঘাত হানার তিন মাস পর প্রায় দুই থেকে তিন লক্ষ মানুষ এখনও তাঁবুতে বসবাস করছেন।

আফগানিস্তানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র প্রতিনিধি লুও দাপেং জাপান সফরকালে বুধবার টোকিওতে এনএইচকে’র সাথে কথা বলেন।

ডব্লিউএইচও বলছে অক্টোবরের ভূমিকম্পে ১ হাজার ৪০০র বেশী লোকজন মারা গেছেন, ২,০০০ জনের বেশি আহত হয়েছেন এবং দশ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়েছে।

লুও বলেন, আফগানিস্তানে এখন শীতের মাঝামাঝি সময় এবং উচ্চভূমির আবহাওয়া খুবই ঠান্ডা। তিনি আরও উল্লেখ করেন যে পরিস্থিতি এখনও হচ্ছে “বিধ্বংসী”।

লুও উল্লেখ করেছেন যে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে এবং জরুরি সহায়তার আহ্বান তিনি জানিয়েছেন।

এরকম ব্যাখ্যাও তিনি দেন যে পাকিস্তান সরকার বৈধ অনুমতি না থাকা অভিবাসীদের দেশ ছেড়ে চলে যাওয়া কিংবা বাধ্যতামূলকভবে দেশ ছাড়ার নির্দেশ প্রদান করায় প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ পাকিস্তান থেকে আফগানিস্তানে ফিরে এসেছেন।

তিনি বলেন, আফগানিস্তানে ফিরে আসা অনেকেই পানি ও খাদ্যের সীমিত সরবরাহ থাকা তাঁবুতে বাস করছেন। তিনি আরও উল্লেখ করেন যে এদের মধ্যে শ্বাস কষ্টের সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তা বাড়িয়ে দিয়েছে।