গত ১২ অক্টোবর ত্রিপুরার কমলপুরের মরাছড়া এলাকায় পূজামণ্ডপ ও দোকানপাটে আগুন লাগার ভিডিওটি এটি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার বটেরতল মাঝিপাড়া গ্রামে মন্দিরে ভাংচুর ও আগুন দেয়ার ভিডিও এটি। ভিডিওটিতে মন্দির সদৃশ এক অবকাঠামোতে জ্বলতে থাকা আগুন দমকল বাহিনীর কর্মীদের নেভানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আজ ১৮ অক্টোবর ‘ ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, “কিছুক্ষণ আগের খবর, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বটেরতল মাঝিপাড়া গ্রামের মন্দিরে ভাংচুর ও আগুন দিয়েছে মুসলিমরা। সবাই বেশি বেশি শেয়ার করেন”। অর্থাৎ দাবি করা হচ্ছে ভিডিওটি বাংলাদেশের রংপুরের পীরগঞ্জ উপজেলার।
ভিডিওটির স্ক্রিনশট
