একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (০১ জানুয়ারি) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বিকেলেই বিজি প্রেসে আজকের (মঙ্গলবার) তারিখে গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। আশা করছি কালকের মধ্যে হাতে পৌঁছাবে।
এরপর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠানো হবে। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিনদিনের মধ্যে শপথের আনুষ্ঠানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন ডাকতে হবে। কাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি এবং বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয়ী হয়েছে। একটি আসনের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে।