• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আরও ৩১০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো লিবিয়া

Usbnews.
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৫
আরও ৩১০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো লিবিয়া
নিউজটি শেয়ার করুনঃ

অবৈধ ও অনিয়মিতভাবে লিবিয়ায় বসবাস করা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ৩১০ জন বাংলাদেশিকে লিবিয়ার সরকার শুক্রবার (৩১ অক্টোবর) দেশে ফেরত পাঠিয়েছে।

এই ফেরত আসা অভিবাসীদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং অপহরণের শিকার হয়ে উদ্ধার পরবর্তীতে দেশে ফিরেছেন। সকাল ৮টয় তাঁদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই নিয়ে একই প্রক্রিয়ায় চলতি অক্টোবর মাসে তিনটি ফ্লাইটে মোট ৯২৮ জন বাংলাদেশি দেশে ফিরলেন। এই ফিরে আসা অভিবাসীদের বেশিরভাগই অবৈধভাবে সেখানে বসবাস করতেন।

দূতাবাস জানিয়েছে, আজকের চার্টার ফ্লাইটে দুজন নারীসহ দেশটির মিসরাতা শহরের ২১১ জন এবং ত্রিপলির ৯৯ জন অভিবাসী দেশে ফিরেছেন। বর্তমানে ত্রিপলী ও বেনগাজীতে আরও কিছু বাংলাদেশি আটক রয়েছেন, তাদেরও দ্রুত দেশে পাঠাতে দূতাবাস কাজ করছে।

গত দুই বছরে লিবিয়া থেকে ৭ হাজারের বেশি বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান।

তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করা, পরিবারের পাশে থাকা ও স্থানীয় পর্যায়ে মানবপাচার এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে তাদের অনুরোধ জানান।