• ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই সফর, ১৪৪৮ হিজরি

জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ ২ লাখ ইহুদীর

Usbnews.
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫
জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ ২ লাখ ইহুদীর
নিউজটি শেয়ার করুনঃ

জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করছেন প্রায় ২ লাখ হেরেদি ইহুদি। ইসরায়েলে বাধ্যতামূলক সেনা বাহিনীতে নিয়োগের বিরুদ্ধে তারা জেরুজালেমের প্রবেশপথে অবরোধ করেছে।

বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) এ বিক্ষোভ ‘মিলিয়ন ম্যান প্রটেস্ট’ নামে পরিচিতি পায়। বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ সংঘটিত হয়। এ হামলার ঘটনায় একজন নিহত হন, ফলে বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টাইমস অব ইসরায়েলের এক খবরে এ তথ্য উঠে এসেছে।

বিক্ষোভের সময় শহরের নির্মাণাধীন ভবন থেকে একজন ২০ বছর বয়সী যুবক নিচে পড়ে প্রাণ হারান। পরে পুলিশ ঘটনাটিকে সম্ভাব্য আত্মহত্যা বলে তদন্ত শুরু করেছে। নিহতের পরিচয় স্থানীয় গণমাধ্যম মেনাখেম মেন্ডেল লিটজমানে প্রকাশ করা হয়েছিল।

বিক্ষোভকারীরা এ আয়োজনকে প্রার্থনার সমাবেশ নাম দিয়েছেন। সাম্প্রতিক সময়ে এটি হেরেদি সম্প্রদায়ের সবথেকে বৃহৎ সমাবেশ। এ সমাবেশে হেরেদি সম্প্রদায়ের বিরল ঐক্য প্রকাশ পেয়েছে। তবে এ সমাবেশে অনেক বিক্ষোভকারীরাই সাংবাদিকদের ওপর পানির বোতল ছোড়ে এবং পথচারীদের হয়রানি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এ বিক্ষোভ সমাবেশে প্রায় ২ হাজার পুলিশ সদস্য নিয়ন্ত্রণে ছিল। তারপরও অগ্নিসংযোগ, ব্যারিকেড, ভাঙচুর এবং সংঘর্ষের সৃষ্টি হয়, ফলে শেষপর্যন্ত অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়।