• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অক্টোবরেই রেমিট্যান্স এসেছে প্রায় ২৪৩ কোটি ডলার

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫
অক্টোবরেই রেমিট্যান্স এসেছে প্রায় ২৪৩ কোটি ডলার
নিউজটি শেয়ার করুনঃ

অক্টোবরের প্রথম ২৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২৪৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এটি ছিল ২২০ কোটি ৮০ লাখ ডলার। তুলনায় প্রবাসী আয় বেড়েছে প্রায় ১০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাস (জুলাই–অক্টোবর) দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪.৫০ শতাংশ বেশি।

এর আগে সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

গত অর্থবছরে দেশে প্রবাসী আয় ৩০ বিলিয়ন ডলারের বেশি হয়েছিল, যা ২০২৩–২৪ অর্থবছরের তুলনায় প্রায় সাড়ে ৬ বিলিয়ন ডলার বা ২৭ শতাংশ বেশি।

এদিকে প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে আবার ৩২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।