• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

নাস্তিক্যবাদ শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে হবে : সেমিনারে শীর্ষ নেতৃবৃন্দ

usbnews
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৪
নাস্তিক্যবাদ শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে হবে :  সেমিনারে শীর্ষ নেতৃবৃন্দ
নিউজটি শেয়ার করুনঃ

নাস্তিক্যবাদ শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। ইসলাম ও মুসলমানদের কৃষ্টি-কালচার ধ্বংসের লক্ষ্যে ব্রাক্ষ্মবাদী শিক্ষানীতি জাতির কাধে চাপিয়ে দেয়া হচ্ছে। কোমলমতী সন্তানদের নৈতিকতা ও ঈমান আক্বিদা ধ্বংস করার জন্য এই শিক্ষানীতির মাধ্যমে নীল নকশা চালানো হচ্ছে।

বর্তমান শিক্ষা সিলেবাস বাস্তবায়িত হলে মুসলমানদের সন্তানরা ঈমান আক্বিদা ভুলে যাবে। এই শিক্ষানীতিতে ডাক্তার তৈরি হবে তবে রোগী মারা যাবে। এই শিক্ষানীতিতে যে ইঞ্জিনিয়ার তৈরি হবে তাতে বিল্ডিং ধসে পড়বে। গোটা জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেয়ার অসৎ উদ্দেশ্যেই নাস্তিক্যবাদ শিক্ষা কারিকুলাম চালু করা হচ্ছে। নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদ শিক্ষা কার্যক্রম চালুর জন্য ত্রিশ লাখ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেনি। কথিক নাস্তিক্যবাদ শিক্ষা কারিকুলামকে দেশবাসি আস্তাকুড়ে নিক্ষেপ করবে। এই শিক্ষা সিলেবাস জাতি প্রত্যাখ্যান করেছে। গতকাল বিকালে সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বর্তমান শিক্ষানীতি, নতুন শিক্ষাক্রম ও জাতির ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন।

শিক্ষা কারিকুলাম যেভাবে সাজানো হয়েছে তাতে সমকামীতাকে প্রমোট করা হয়েছে। মানুষকে পশুর চেয়েও নিকৃষ্ট বানাতে চায় বর্তমান সরকার। সরকার কি এদেশের মানুষকে ধর্মান্তরিত করার ঠিকাদারি নিয়েছেন? নাকি আপনার কোন লোক এই ঠিকাদারি নিয়েছে। সিলেবাসে যা স্থান পেয়েছে তা পার্শ্ববতী দেশের সাথে মিলে। ৯২ ভাগ মুসলমানের দেশের সিলেবাস তা হতে পারে না। মৌলিক অধিকার মেনে শিক্ষা কারিকুলাম প্রস্তত করতে হবে। আমার সন্তানকে ইসলাম বিমূখ শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রতিষ্ঠানে দেইনি। সিলেবাস সংশোধন করতে হবে। অন্যথায় দেশের মুসলিম উম্মাহ কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। এতে প্রবন্ধ পেশ করেন অধ্যাপক কাজী মিনহাজুল আলম। দলের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ইসলামী ঐক্য আন্দোলনের নিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মাওলানা এরশাদ উল্লাহ ভূঁইয়া, অ্যাডভোকেট একেএম বদরুদ্দোজা, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, ছাত্র নেতা বিলাল আহমদ চৌধুরী, হাফেজ মাওলানা নুরুল হক।

সেমিনারে দলের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, এই শিক্ষানীতি দিয়ে নাস্তিক্যবাদী জাতি গঠিত হবে। নাস্তিক-মুরতাদরা এই শিক্ষা কারিকুলাম তৈরি করেছে। আদর্শ নাগরিক তৈরির শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। এই শিক্ষানীতিকে আমরা প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, এই শিক্ষানীতি দিয়ে মানুষের নৈতিকতা ধ্বংস হবে। আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য দলমত নির্বিশেষে সবাইকে এই শিক্ষানীতি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। দলের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ভারতের মদদে এই সরকার ক্ষমতায় আছে। বর্তমান মন্ত্রিসভায় ভারতীয় আস্থাভাজন মন্ত্রী আছেন। বর্তমান শিক্ষামন্ত্রী ভারতে একজন আস্থাভাজন মন্ত্রী। তিনি বলেন, এই শিক্ষানীতিতে একজন ডাক্তার হবে তবে রোগী মারা যাবে; ইঞ্জিনিয়ার হবে কিন্তু বিল্ডিং ধসে পড়বে। এই বিতর্কিত শিক্ষানীতির বিরুদ্ধে দলমত সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

দলের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, ইসলাম বিদ্বেষী সরকারকে আগে পরিবর্তন করতে হবে। ইসলাম বিদ্বেষী শিক্ষা কারিকুলাম সম্পর্কে জনগণ ও ছাত্রসমাজকে জাগ্রত করতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, আমাদের শিক্ষার্থীদের সুরক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। নাস্তিক্যবাদী শিক্ষা গ্রহণ করে পৃথিবীর যেখানেই যাবে তারা সেখানেই দুর্ঘটনায় পতিত হবে। এই শিক্ষা কারিকুলাম দিয়ে সন্তানরা যৌনতা হিন্দুত্ববাদ গ্রহণ করে ধ্বংসের দিকে যাবে।

তিনি বলেন, হিন্দুত্ববাদ আর নাস্তিক্যবাদ শিক্ষার জন্য ত্রিশ লাখ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেনি। মুসলমানদের কৃষ্টি কালচার ঈমানী চেতনা ধ্বংসের কোনো শিক্ষা কারিকুলাম দেশবাসি মেনে নিবে না। আমাদের সন্তানদের ভবিষ্যৎ যাতে আস্তাকুড়ে নিক্ষিপ্ত না হয় সে জন্য দায়িত্ব নিয়েই শিক্ষা কারিকুলাম বাতিলের আন্দোলনে মাঠে নামতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ঈমান হারা করার জন্যই ছোট ছোট বাচ্চাদের টার্গেট করে নাস্তিক্যবাদ শিক্ষা কারিকুলাম চালু করা হচ্ছে। বাচ্চাদের দেমাগ বিনষ্ট করার জন্য যা যা করার তাই করা হচ্ছে। পাঠ্যসূচি থেকে সালাম দেয়া উঠিয়ে দিচ্ছে। তিনি বলেন, ইসলাম বিদ্বেষী বিতর্কিত ধারা শিক্ষা কারিকুলাম থেকে বাতিল করতে হবে।

তিনি বলেন, ভারত এদেশের সংস্কৃতি, শিক্ষানীতি ও রাজনীতি দখল করতে চায়। রাজনীতি তারা দখলই করে নিয়েছে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকলে ভারতের আধিপত্যবাদকে রুখা যাবে না। অধ্যাপক এরশাদ উল্লাহ বলেন, সুশিক্ষা থেকে জাতিকে সরিয়ে দিতে পারলে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠিত হবে। গণঅভূত্থানের মাধ্যমে আদর্শ নাগরিক তৈরির শিক্ষা কারিকুলাম চালু করতে হবে। মুফতি আব্দুল হক আমিনী বলেন, গোটা জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেয়ার জন্যই ইসলাম বিদ্বেষী শিক্ষা কারিকুলাম চালু করা হচ্ছে। আধুনিকতার নামে জাহেলিয়াতের শিক্ষা কারিকুলাম দেশবাসীকে খাওয়ানো যাবে না।

অ্যাডভোকেট একেএম বদরুদ্দোজা বলেন, শিক্ষা সিলেবাসে মানবিক চিন্তা ভাবনা নেই। এই শিক্ষানীতিতে কুশিক্ষা জুড়ে দেয়া হচ্ছে। দেশটা মানি গড এর দেশ হয়ে গেছে। একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। চলতি শিক্ষা কারিকুলামে সেই কাজটিই শুরু হয়ে গেছে। তিনি বলেন, এই শিক্ষানীতি বাস্তবায়িত হলে দেশটাই ওলট-পালট হয়ে যাবে ছাত্র-ছাত্রীরাও ধ্বংস হয়ে যাবে। এই শিক্ষানীতি বাতিল করে আদর্শভিত্তিক শিক্ষানীতি প্রণয়নে সর্বত্র আওয়াজ উঠাতে হবে।

হাফেজ মাওলানা নুরুল হক বলেন, উলঙ্গপনা বেহায়াপনায় সয়লাভ করার জন্যই নাস্তিক্যবাদ শিক্ষা কারিকুলাম চালু করা হচ্ছে। ছাত্র নেতা বিলাল আহমেদ চৌধুরী বলেন, দিল্লীর দাদাবাবুদের প্রেসক্রিপশনে শিক্ষা কারিকুলাম তৈরি করা হয়েছে। গত বছর শিক্ষায় বানর নিয়ে আসা হয়েছিল এবার ট্রান্সজেন্ডা নিয়ে আসা হয়েছে। এসব গর্হিত শিক্ষা ব্যবস্থা প্রতিহত করতে হবে।