• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পার্লামেন্টে হলুদ ধোয়া : ভারতের পার্লামেন্ট থেকে বিরোধী ১৪১ এমপিকে সাময়িক বরখাস্ত

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৩
পার্লামেন্টে হলুদ ধোয়া : ভারতের পার্লামেন্ট থেকে বিরোধী ১৪১ এমপিকে সাময়িক বরখাস্ত
নিউজটি শেয়ার করুনঃ

নিরাপত্তা লঙ্ঘন করে ভারতের পার্লামেন্টে হলুদ ধোয়ার ক্যানিস্টার সহ প্রবেশ এবং তা ব্যবহার করে পার্লামেন্টের ভিতর তাণ্ডব চালায় কমপক্ষে দুই দুর্বৃত্ত। এ নিয়ে পার্লামেন্টের ভিতর কড়া সমালোচনা করেন বিরোধী এমপিরা। ফলে চলতি শীতকালীন অধিবেশন থেকে বিরোধী দলের কমপক্ষে ১৪১ জন এমপিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, একদিনে রেকর্ড সংখ্যক ৭৮ জন এমপিকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর বাকিদের বরখাস্ত করা হয়। গণতন্ত্রের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার আক্রমণ চালাচ্ছে বলে সোমবার অভিযোগ করেন বিরোধীরা। এর মধ্যে বেশিরভাগ এমপি শীতকালীন অধিবেশনের বাকি সময়টাতে অংশ নিতে পারবেন না। এই অধিবেশন শেষ হচ্ছে শুক্রবার। দুই ডজনের বেশি এমপির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা পার্লামেন্টের প্রিভিলেজ কমিটির সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য বহাল থাকবে। বিবিসি বলছে, সাময়িক বরখাস্ত হওয়া এমপিদের বেশির ভাগই বিরোধী দলের জোট ইন্ডিয়ার অংশ।

Lok Sabha security breach on Parliament attack anniversary, all what  happened - India Today

ভারতের পার্লামেন্টে ভয়াবহ হামলার ২২তম বার্ষিকীতে তারা ওই ঘটনা ঘটায়। পার্লামেন্টে নিরাপত্তার ঘাটতি নিয়ে আলোচনা করারও আহ্বান জানান বিরোধী এমপিরা। যদিও মোদি এ ইস্যুতে পার্লামেন্টে কোনো কথা বলেননি। তবে একটি হিন্দি পত্রিকা দৈনিক জাগরণকে তিনি বলেছেন, যা ঘটেছে তা খুবই গুরুতর। এ নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। বিস্তারিত তদন্ত প্রয়োজন। পার্লামেন্টে এ ইস্যুতে কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তবে এক ইভেন্টে তিনি বলেছেন, ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। নিরাপত্তা ইস্যুতে বিরোধীরা রাজনীতি করছেন বলে তিনি অভিযোগ করেন।