• ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কোটি কোটি টাকা লেনদেনের তথ্য : সুভাষ সিংহ পরিবারের ৯ ব্যাংক হিসাব ফ্রিজ

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫
কোটি কোটি টাকা লেনদেনের তথ্য :  সুভাষ সিংহ পরিবারের ৯ ব্যাংক হিসাব ফ্রিজ
নিউজটি শেয়ার করুনঃ

সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার স্ত্রী খন্দকার মমতা হেনা লাভলী সহ পরিবারের ৯ ব্যাংক হিসাব ফ্রিজ । দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা কথিত সাংবাদিক ও বিতর্কিত ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার স্ত্রী আওয়ামীলীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ খন্দকার মমতা হেনা লাভলীর ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন সংস্থার সহকারী পরিচালক বিলকিস আক্তার তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। এসব ব্যাংক হিসাবে ৪২ লাখ ৭৩ হাজার ৭০১ টাকা আছে।

আবেদনে বলা হয়, সুভাষ চন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে এনে বৈধতা প্রদানের চেষ্টা ও বিদেশে টাকা পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের করার অভিযোগের অনুসন্ধান চলছে।

সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার নামীয় প্রতিষ্ঠান এবং তার স্ত্রী মমতা হেনা লাভলীর নামীয় এসব ব্যাংক হিসাবসমূহে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, এসব অ্যাকাউন্টের টাকা অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন আসামিরা। অনুসন্ধান নিষ্পত্তির আগে ব্যাংক হিসাবে অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এর আগে গত ২০ অক্টোবর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় একই আদালত।

এর আগে ২০ অক্টোবর ২০২৫ সুভাষ সিংহ রায় ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ থাকায় কথিত সাংবাদিক ও বহুল বিতর্কিত ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লি. এর পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য খ. মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এ দিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক বিলকিস আক্তার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সুভাষ সিংহ রায়ের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে সেই অর্থ তার নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে আনয়ন করে বৈধতা প্রদানের চেষ্টা ও বিদেশে টাকা পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের করার অভিযোগের অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে গেলে তাদের দ্বারা লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন সে জন্য বিদেশ গমন রহিতকরণের নিষেধাজ্ঞা অতীব জরুরি।

কে এই খন্দকার মমতা হেনা লাভলী ?

টাঙ্গাইলে জনসভা করবেন শেখ হাসিনা! | To know, to know

খন্দকার মমতা হেনা লাভলী বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। যিনি বহুল বিতর্কিত ডামি সংসদ খ্যাত একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩১ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন।

মমতা হেনা লাভলী টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা খন্দকার হাবিবুর রহমান। মাতা আনোয়ারা খানম।

মমতা হেনা লাভলী যুব মহিলা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩১ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০ ফেব্রুয়ারি ২০১৯ সালে তাকে শপথবাক্য পাঠ করান।

কে সুভাষ চন্দ্র সিংহ রায় ?

সুভাষ সিংহ রায় (ছবি: সংগৃহীত)

সোনালী ব্যাংকের ভয়াবহ লোপাটের সাথে জড়িত। আওয়মীলীগের দলীয় বিবেচনায় সুভাষ সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায় , তখনি শুরু করেন লোপাট।
সুভাষ সিংহ রায় জন্ম: ১ জানুয়ারী ১৯৬৬ সালে। কথিত এবি নিউজ টোয়েন্টিফোর ডট কম ও সাপ্তাহিক বাংলাবিচিত্রার সম্পাদক। অভিযোগ আছে এই সাংবাদিকতার পরিচয়ে অর্থ পাচার সহ রাষ্ট্রবিরোধী অপরাধের সাথে আওয়ামীলীগের সহযোগী। তার পিতার নাম গোপাল সিংহ রায় ও মাতার নাম চঞ্চলা সিনহা।