• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

অসহযোগ আন্দোলনের কর্মসূচি সিলেট : চারদিকে পাল্টা প্রতিরোধ , সশস্ত্র হামলা চালায় আওয়ামী ক্যাডাররা

Usbnews.
প্রকাশিত আগস্ট ৪, ২০২৪
অসহযোগ আন্দোলনের কর্মসূচি   সিলেট : চারদিকে পাল্টা প্রতিরোধ , সশস্ত্র হামলা চালায় আওয়ামী ক্যাডাররা
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে রোববার (৪ আগস্ট) সিলেট নগরের কোর্ট পয়েন্টসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন ছাত্ররা। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিএনপি, জামায়াত,  জমিয়ত, খেলাফতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেদিন অংশ নেন। পেশাজীবী, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী, কৃষক-শ্রমিক জনতা সেদিন যোগ দেন আন্দোলনে।

সরেজমিন  সংবাদ সংগ্রহে থাকাবস্থায় দেখা যায় ,  কোর্ট পয়েন্টে অবস্থানরত ছাত্র-জনতার ওপর দুপুর ১২টার দিকে হামলা করে পুলিশ। চারদিকে ছড়িয়ে পড়ে আন্দোলন। শুরু হয় পাল্টা প্রতিরোধ। জিন্দাবাজার এলাকায় আন্দোলনরত এক শিশুকে কাছে থেকে গুলি করে পুলিশ সদস্যরা।

সরেজমিন  সংবাদ সংগ্রহে থাকাবস্থায়  এরপর চারদিকে পাল্টা প্রতিরোধ শুরু হয়। জিন্দাবাজার, বন্দরবাজার, মহাজনপট্টি, জেলরোড, সোবহানীঘাট, নাইওরপুল, মিরাবাজার, চৌহাট্টা, নয়াসড়ক, দরগাহ গেট, আম্বরখানা, মদিনা মার্কেট, দক্ষিণ সুরমার তেতলিসহ শহর ও শহরের বিভিন্ন স্থানে আন্দোলন ছড়িয়ে যায়।

 

সেদিন বেলা একটার দিকে পুলিশের হামলার সঙ্গে যুক্ত হয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র হামলা। চারদিক থেকে দেশীয় অস্ত্র রামদা, হকিস্টিক, পিস্তল, চাইনিজ রাইফেল নিয়ে ছাত্রজনতার ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। ছাত্রজনতা খালি হাতে তাদের প্রতিহত করেছিল। চলে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ।

৪ আগস্ট দুপুরে জিন্দাবাজার এলাকায় এক আন্দোলনকারী সিলেট এমসি কলেজ শিবিরের সভাপতিকে কুপিয়ে জখম করে ক্যাডাররা। তার নাম ফয়জুল বারী দিনার।  সরেজমিন সংবাদ সংগ্রহে থাকাবস্থায় তাকে কাছে পেলে আহত অবস্থায় বলেন  দিনার  বলেন, ‘আমরা খালি হাতে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলাম। জিন্দাবাজার পয়েন্টে আমরা পুলিশের হামলা প্রতিরোধ করেছি। ঠিক তখন ছাত্র-যুবলীগের ক্যাডাররা দা, কিরিচ, রামদাসহ আমাদের হামলা করে। আমাকে এবং আমার বেশ কয়েক জন সহযোদ্ধাকে কুপিয়ে জখম করে।

ভয়াবহতার বর্ণনা দিয়ে আহত পথচারী শিহাবুল ইসলাম এই প্রতিবেদককে  জানান, আন্দোলন এক পর্যায়ে সারা শহরে ছড়িয়ে পড়ে। আমাদের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলে।

সেদিন সকাল থেকে কোর্ট পয়েন্টে অবস্থান নেয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  পুলিশ এপিসি গাড়ি ব্যবহার করেছে। অসংখ্য ছোট ছোট বাচ্চা সেদিন গুরুতর আহত হয়। সন্ধ্যায় সিলেট নগরের কুমারপাড়া এলাকায় মসজিদ থেকে বের হওয়া মানুষের ওপর সশস্ত্র হামলা চালায় আওয়ামী ক্যাডাররা।

এই প্রতিবেদককে অনেকেই জানান , ২ আগস্ট দিনগত রাতে সিলেট নগরে ব্লকরেইড দিয়ে শিক্ষার্থী ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযোগ অব্যাহত রাখে সিলেট মহানগর পুলিশ।