• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুসলমানদের কাছ থেকে বাবরি মসজিদ কেড়ে নেয়া হয়েছে: ওয়েইসি

usbnews
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৪
মুসলমানদের কাছ থেকে বাবরি মসজিদ কেড়ে নেয়া হয়েছে: ওয়েইসি
নিউজটি শেয়ার করুনঃ

আগামীকাল ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন নিয়ে মেতে রয়েছে পুরো ভারত। এমনকি অযোধ্যার মন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে দেশটির বিজেপি সরকার। বলা যায়, গেরুয়া ঢেউ পুরো ভারতে। এর মধ্যেই বোমা ফাটালেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, ‘বিশেষ কৌশল ব্যবহার করে প্রাতষ্ঠানিক কায়দায় মুসলিমদের থেকে বাবরি মসজিদ কেড়ে নেয়া হয়েছে।’

কর্নাটকের কালাবুর্গিতে দাঁড়িয়ে ওয়েইসি বলেন, ‘গত ৫০০ বছর ধরে বাবরি মসজিদ নামাজ পড়ছিল মুসলিমরা। তখন উত্তরপ্রদেশে ক্ষমতায় ছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী জিবি পন্তের আমলে মূর্তি প্রবেশ করানো হয়েছিল মসজিদে। নয়ার ছিলেন তৎকালীন অযোধ্যার জেলাশাসক। তিনি মসজিদ বন্ধ করে দেন এবং মূর্তি পুজা শুরুর নির্দেশ দেন। ভিএইচপির প্রতিষ্ঠার সময়েও রামমন্দিরের অস্তিত্ব ছিল না।’

রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আবহাওয়ায় নিজের মন্তব্যে করমচাঁদ গান্ধীকে টানেন মিম প্রধান। বলেন, রামমন্দির সম্পর্কে গান্ধী কিছু বলেননি। এর পরেই তার মন্তব্য, ‘পুরোপুরি প্রতিষ্ঠানিক কায়দায়, ভারতের মুসলিমদের থেকে রামমন্দির কেড়ে নেয়া হয়েছে। যদি ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙা না হতো, তবে আজকে মুসলিমদের এমন দিন দেখতে হতো না।’