• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫
এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিউজটি শেয়ার করুনঃ

কর-শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিচ্ছে দুদক।

সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়ে সংস্থাটির কর্মকর্তা বলছেন, তাদের সম্পদ যাচাই-বাছাইয়ে বিভিন্ন দফতরে চিঠি পাঠানো হয়েছে।

চলতি বছরের জুনে এনবিআর সংস্কার আন্দোলন তুঙ্গে থাকা অবস্থায় দুদক প্রথম অনুসন্ধান শুরু করে। সেই সময় আন্দোলনের সঙ্গে যুক্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কর কমিশনার হাসান তারেক রিকাবদারসহ বেশ কয়েকজন কর্মকর্তা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নজরদারিতে আসেন। অনুসন্ধানে এসব কর্মকর্তার বিরুদ্ধে শুল্ক ও কর ফাঁকির সুবিধা দিয়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানায় দুদক।

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, কর্মকর্তাদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ব্যাংক হিসাব, স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব পরীক্ষা করা হচ্ছে। প্রথম ধাপে এনবিআর সদস্য একেএম বদিউল আলমসহ কয়েকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খুব শিগগিরই বাকি কর্মকর্তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিন ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক।