• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মামদানির টিমে বাংলাদেশিদের এত বড় সম্মিলিত উপস্থিতি এবারই প্রথম

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫
মামদানির টিমে বাংলাদেশিদের এত বড় সম্মিলিত উপস্থিতি এবারই প্রথম
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির রাজনীতিতে বাংলাদেশিদের দীর্ঘদিনের পরিশ্রম এবার স্বার্থক হয়েছে। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সদ্যঘোষিত ট্রানজিশন টিমে একসঙ্গে ১২ জন বাংলাদেশি অন্তর্ভুক্ত হয়েছেন।

টিমে স্থান পাওয়া অপর বাংলাদেশিরা হলেন— নিউইয়র্ক পুলিশের সাবেক কর্মকর্তা শামসুল হক, মোহাম্মদ করিম চৌধুরী, ফারিহাহ আখতার, আরমান চৌধুরী, শাহরিয়ার রহমান, কাজী ফৌজিয়া, আব্দুল আজিজ ভূঁইয়া, তাজিন আজাদ, আইন ও ন্যায়বিষয়ক ক্ষেত্রের প্রতিনিধি এবং স্ট্যাটেন আইল্যান্ড ইসলামিক সেন্টারের প্রতিনিধিত্বকারী কমিউনিটি সংগঠক ইমরান পাশা।

চার শতাধিক বিশেষজ্ঞ, কর্মী ও কমিউনিটি নেতার সমন্বয়ে এ বৃহৎ ট্রানজিশন টিম গঠিত হয়েছে। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রের অভিজ্ঞতা, দক্ষতা ও দীর্ঘদিনের কাজের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ১৭টি কমিটির বিভিন্ন দায়িত্বে মনোনীত হয়েছেন।

৪০০ জনের দীর্ঘ তালিকা পর্যালোচনা করে দেখা যায়, এবারের ট্রানজিশন টিমে ১১ জন পাকিস্তানি এবং ১৬ জন ভারতীয়সহ দক্ষিণ এশিয়ার নানা কমিউনিটির প্রতিনিধিত্ব থাকলেও, বাংলাদেশিদের এত বড় সম্মিলিত উপস্থিতি এবারই প্রথম, যা প্রবাসী কমিউনিটির অবস্থানকে আরো শক্তিশালীভাবে তুলে ধরেছে।