• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মামদানির ছেড়ে যাওয়া আসনে লড়বেন বাংলাদেশি মেরী জোবাইদা

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫
মামদানির ছেড়ে যাওয়া আসনে লড়বেন বাংলাদেশি মেরী জোবাইদা
নিউজটি শেয়ার করুনঃ

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোরান মামদানীর ছেড়ে যাওয়া গুরুত্বপূর্ণ ‘অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট থার্টি সিক্সের’ প্রার্থী হচ্ছেন আত্ববিশাসী বাংলাদেশি বংশোদ্ভূত মেরী জোবাইদা। এই গুরুত্বপূর্ণ আসনে তার নির্বাচনি প্রচারকে শক্তিশালী করতে শুক্রবার (২৮ নভেম্বর) সিটির এস্টোরিয়ায় আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থন জানিয়েছেন স্টেইট সিনেটর জন লু। এই সমর্থন জোবাইদার বিজয়ী হওয়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে।

সিনেটর জন লু বলেন, নিউইয়র্কের অভিবাসীদের স্বার্থ সংরক্ষণে মেরী জোবাইদার মতো একজন অভিবাসী অ্যাসেম্বলিওম্যানের প্রয়োজন অনস্বীকার্য। বাংলাদেশি কমিউনিটির বন্ধু হিসেবে পরিচিত লু, জোবাইদাকে ভোট দেওয়ারও আহ্বান জানান।

শুক্রবার (২৮ নভেম্বর) সিটির এস্টোরিয়ায় এক আনুষ্ঠানিক ঘোষণায় তাকে সমর্থন জানিয়েছেন স্টে’ট সিনেটর জন লু। এই সমর্থন মেরী জোবাইদার জয়ের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন অনেকে।সিনেটর জন লু তার বক্তব্যে নিউইয়র্কের অভিবাসীদের স্বার্থ সংরক্ষণে মেরী জোবাইদার মতো একজন অভিবাসী অ্যাসেম্বলিওম্যানের প্রয়োজন অনস্বীকার্য বলে উল্লেখ করেন।

May be an image of one or more people, crowd and text

ডিস্ট্রিক্ট থার্টি সিক্স আসনটি অত্যন্ত আলোচিত, কারণ এর অ্যাসেম্বলিম্যান ছিলেন সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি। ফলে তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।

মামদানীর নির্বাচনি এলাকায় প্রচারণা চালিয়ে যাওয়া মেরী জোবাইদা কেবল অভিবাসীই নন, তিনি বাংলাদেশি। ফলে স্থানীয় অভিবাসী ভোটারদের মধ্যে তাকে নিয়ে বিশেষ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

মেরী জোবাইদা তার নির্বাচনি প্রতিশ্রুতিগুলো তুলে ধরে সবার সহযোগিতা চেয়েছেন। তিনি আশ্বাস দেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে নাগরিকদের সমস্যা সমাধানে সক্রিয় থাকবেন। ২০০১ সালে বাংলাদেশ থেকে আমেরিকায় আসা এই রাজনীতিবিদ কমিউনিটি হেলথ আউটরিচ ও পাবলিক স্কুল ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সক্রিয় থেকে মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন।