• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন
নিউজটি শেয়ার করুনঃ

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকটস্থ রেজিস্ট্রার (কাজী) হতে পারেন। এই সুবিধা আগে শুধুমাত্র আলিম সনদধারীদের জন্য সীমাবদ্ধ ছিল।

আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য সংশোধনী এনেছে। ফলে আজ থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দেওয়া হাদিস সনদধারীরাও কাজীর পদে আবেদন করতে পারবেন।

এই ঘোষণাটি দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নাজরুল, তিনি বোরবার (৭ ডিসেম্বর) ফেসবুক পোস্টে জানান,

এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন।
আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।
আজ থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।