নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ। এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় মাত্র কয়েকজন লোক । যাদের ভিডিও ভাইরাল হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

হামলা ও হেনস্থা চেষ্টাকারী চিহ্নিত
জানা গেছে, রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ।
এ সময় তিনি বলেন, স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল। এর পরপরই স্থানীয় জনতাকে তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।
হামলা ও হেনস্থা চেষ্টাকারী চিহ্নিত


ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আড়িয়াল খাঁ নদী তীরে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে সড়ক ও সেতু এবং জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি ছিলেন। এছাড়াও নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সাখাওয়াত হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১২টার পূর্বে দু’জন উপদেষ্টা অনুষ্ঠান স্থান ত্যাগ করার পর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের সঙ্গে সেতুর বিষয়ে স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল বক্তব্য দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উপস্থিত রহমতপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রাজন সিকদার বিষয়টির প্রতিবাদ জানিয়ে কে কার কাছে চাঁদা চেয়েছে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। পরে সেখানে স্থানীয়রা জড়ো হয়ে ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার পরপরই স্থানীয় একটি বিক্ষোভ মিছিল বের করে।
প্রসঙ্গত, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী হয়েছেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি ইতিপূর্বে নিজ নির্বাচনী এলাকায় যে কোনো উন্নয়ন কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখছেন। মীরগঞ্জ সেতু ভিত্তিপ্রস্তরের বিষয়েও তার অবদানের কথা বলায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছিল।
ব্যারিস্টার ফুয়াদের ওপর সন্ত্রাসী হামলা ও হেনস্থা চেষ্টায় এবি পার্টির নিন্দা
বরিশালের মীরগঞ্জে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর বিএনপির সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ও হেনস্থা চেষ্টার ঘটনায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, নবনির্মিত সেতুর ঠিকাদারের নিকট থেকে চাঁদা দাবির প্রেক্ষিতে একদল সন্ত্রাসী হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ ধরনের জুলুম ও অনিয়মের প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা তাঁর ওপর নির্লজ্জ হামলা চালায়।
নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একটি গণতান্ত্রিক সমাজে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জুলাই-পরবর্তী বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন বর্বর আচরণ অত্যন্ত দুঃখজনক।
তারা বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নামে হামলা, ভয়ভীতি ও দমন-পীড়ন গণতন্ত্রকে দুর্বল করে এবং মানুষের মৌলিক অধিকারের জন্য গুরুতর হুমকি তৈরি করে।
উল্লেখ্য, বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীনের অনুসারী রাজন সিকদার (সদস্য সচিব, রহমতপুর ইউনিয়ন বিএনপি), আতিক আল আমীন (সভাপতি, বাবুগঞ্জ ছাত্রদল), ফেরদৌস (সভাপতি, রহমতপুর ইউনিয়ন ছাত্রদল) এবং হাসানুজ্জামান খোকন ওরফে আর্মি খোকন (আহ্বায়ক কমিটির সদস্য, কেদারপুর ইউনিয়ন বিএনপি) প্রত্যক্ষ নেতৃত্বে এ হামলা পরিচালিত হয়।
গতকাল থেকেই হামলার আশঙ্কা জেলা এসপি অফিসকে জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি,যা অত্যন্ত হতাশাজনক।
এবি পার্টির নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ও কঠোর পদক্ষেপ নিতে হবে।
নেতৃবৃন্দ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সত্য, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।