• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ফের স্থগিত হল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নির্বাচন

usbnews
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : ফের স্থগিত হল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নির্বাচন। গতকাল বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

প্রসঙ্গত, শাবিতে সর্বশেষ সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর । এর প্রায় চারবছর পর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি শাবির সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ১৬ জানুয়ারি উপাচার্য বিরোধী আন্দোলনের কারণে সে নির্বাচন স্থগিত হয়। এবার নির্বাচনের তারিখ শোকাবহ আগস্ট মাসে হওয়ায় শিক্ষকদের দাবির প্রেক্ষিতে বাতিল হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই ঘোষিত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল বাতিল ও অনিবার্য কারণ বশতঃ নির্বাচন স্থগিত করা হলো। গত ১২ জুলাই নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরপর ১৩ জুলাই শোকাবহ অগাস্ট মাসে সিন্ডিকেট নির্বাচন আয়োজন না করে তা বাতিলের অনুরোধ জানিয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি দিন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন। এরপর একই দাবিতে গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি বরাবর চিঠি দেয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ।

নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবন-২ এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।