• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হাদির ওপর হামলায় ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘোষণা

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫
হাদির ওপর হামলায় ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘোষণা
নিউজটি শেয়ার করুনঃ

ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণের প্রতিবাদে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা করেছে।

আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানীর শাহবাগে জুলাই মিনার প্রাঙ্গণে এ সমাবেশ শুরু হবে।

আয়োজকরা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করার ঘটনা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তার ওপর ভয়াবহ আঘাত। এর প্রতিবাদে সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভ ও প্রতিবাদের ভিত্তিতেই সাধারণ নাগরিকদের উদ্যোগে এ সমাবেশ আহ্বান করা হয়েছে।

তারা জানান, দেশের গণতান্ত্রিক ধারাকে নির্বিঘ্ন রাখতে এবং রাজনৈতিক ভিন্নমত দমনে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে সক্রিয় নাগরিকদের উপস্থিতি অত্যন্ত জরুরি।

আয়োজকরা বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিরাপত্তা নিশ্চিতে সমাবেশ থেকে সরকারের কাছে জোর দাবি জানানো হবে।

সমাবেশ সফল করতে সকল সচেতন নাগরিক, শিক্ষার্থী, যুবসমাজ ও পেশাজীবীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।