#অজানা_ইতিহাস শিরোনাম দিয়ে মুজাহিদুল ইসলাম শাহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেন –

স্বাধীনতার পর থেকে নাটক সিনেমায় কোন হিন্দুকে রাজাকারের ভূমিকায় দেখেছেন? না, দেখেন নাই। তাহলে কি দেশে কোন হিন্দু রাজাকার ছিল না?
হাসিনার করা রাজাকার তালিকায় (গেজেট আকারে প্রকাশিত) অসংখ্য হিন্দু রাজাকারের নাম ছিল। যাদের নামে দালাল আইন মামলাও দায়ের করা হয়েছিল। কিন্তু নাটক সিনেমায় ধুতি পড়া কোন রাজাকার দেখা যায় না।
রাজাকারের সাথে দাড়ি টুপির কোন সম্পর্ক নাই। কারণ আজকের আনসার বাহিনীর মত রাজাকার ছিল একটা বাহিনীর নাম। যাদের অস্ত্র, নির্দিষ্ট পোশাক, রেশন, আইডি কার্ড সবই দেওয়া হতো। তখন বিভিন্ন এলাকার অনেক বেকার মানুষ এটাকে চাকরি হিসেবে নিয়েছে এবং পাক বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে।
তাই রাজাকারের আকার ধারণ করাতে গিয়ে দাড়ি টুপিকে ভিন্নভাবে চিত্রায়িত না করার দাবি জানাচ্ছি। এগুলো আমাদের ধর্মীয় অনুভূতি।
নোট: শেখ হাসিনার প্রকাশিত রাজাকার তালিকায় কয়েকজন হিন্দুদের নামসহ তালিকার কিয়দংশ সংযুক্ত করা হলো।



