• ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়ার স্বপ্নে বড় বাধা হয়ে দাাঁড়িয়েছে স্লোভাকিয়া

usbnews
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৪
ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়ার স্বপ্নে বড় বাধা হয়ে দাাঁড়িয়েছে স্লোভাকিয়া
নিউজটি শেয়ার করুনঃ

ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়ার স্বপ্নে বড় বাধা হয়ে দাাঁড়িয়েছে স্লোভাকিয়া। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চায় ইউক্রেন। তবে ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দিতে পারে, সেই নিশ্চয়তা বরাবরই আদায় করার চেষ্টা করেছে রাশিয়া। মূলত ইউক্রেন প্রসঙ্গে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনার অন্যতম প্রধান কেন্দ্র হচ্ছে ন্যাটো। তবে ন্যাটোর ভেতরেও রয়েছে ইউক্রেনের বিরোধী। আর তাই তো, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ইউক্রেনের ন্যাটো সদস্য পদের আবেদনে ভেটো দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন।