• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

সৌদিতে ফুড ডেলিভারি করতে গিয়ে সড়কে ঝরল প্রবাসী বাংলাদেশির প্রাণ।

Usbnews.
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬
সৌদিতে ফুড ডেলিভারি করতে গিয়ে সড়কে ঝরল প্রবাসী বাংলাদেশির প্রাণ।
নিউজটি শেয়ার করুনঃ

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় মো. বাবলু ভুঁইয়া (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যবুকের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব লোধেরগাঁও গ্রাম। সে ওই গ্রামের মৃত আবুল কালাম ভুঁইয়ার ছেলে।

নিহতের সহকর্মী ও পার্শ্ববর্তী বাড়ির মিন্টু হাজীর ছেলে রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত মঙ্গলবার সৌদিআরবের স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে দেশটির রিয়াদ শহরের আল আরিথ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, পরিবারের স্বচ্ছলতা আনতে ২০২৪ সালের আগস্ট মাসে সৌদিআরবের যান বাবলু ভুঁইয়া। তিনি সৌদিআরবে ফুড ডেলিভারি নিয়ে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে রিয়াদ শহরের আল আরিথ নামক স্থান দিয়ে মোটরসাইকেল যোগে ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেটকার বাবলুকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে বাবলু ভুঁইয়ার মাথা থেঁতলে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে কাস্টমার বাবলুকে ফোন দিয়েও সাড়া না মেলায় কোম্পানির কাছে অভিযোগ করেন।

কোম্পানির লোকজন ও অন্য কর্মীরাও বাবলুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল বন্ধ পাওয়া যায়। এমন সময়ে এক পাকিস্তানি প্রবাসী দুর্ঘটনার বিষয়টি তাদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বাবলুর ব্যবহৃত মোটরসাইকেল দেখে পুলিশকে জিজ্ঞাসা করলে তারা হাসপাতালে যোগাযোগ করার কথা বলেন। পরে একটি হাসপাতালে গিয়ে তারা বাবলুর মরদেহ শনাক্ত করেন।