• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

হল সংসদে ভিপি, জিএস ও এজিএসে জয়ী ছাত্রীসংস্থার অদম্য জবিয়ান ঐক্য প্যানেল

Usbnews.
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
হল সংসদে ভিপি, জিএস ও এজিএসে জয়ী ছাত্রীসংস্থার অদম্য জবিয়ান ঐক্য প্যানেল
নিউজটি শেয়ার করুনঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন -২০২৫ এর একমাত্র ছাত্রী হলের নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরাণী হল সংসদ নির্বাচনের নির্বাচনে ১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বুধবার দিবাগত রাত একটায় নির্বাচন কমিশনের হল সংসদের রির্টানিং অফিসার ও প্রভোষ্ট আনজুমান আরা উর্মি এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ছাত্রীসংস্থা-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মোছা:জান্নাতুল উম্মি তারিন। তিনি পেয়েছেন ৫৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ফারজানা আক্তার রিমি ২৩৬ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ছাত্রীসংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সুমাইয়া তাবাসসুম ৫৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সাদিয়া সুলতানা নেলি ২৩৬ ভোট পেয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে ছাত্রীসংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রেদওয়ানা খাওলা-৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের শেখ তাসলিমা জাহান মুন ৪০৪ ভোট পেয়েছেন।

WhatsApp Image 2026-01-08 at 1.41.11 PM

সম্পাদকীয় পদ সমূহে সর্বোচ্চ ভোট পেয়েছেন—

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাদিয়া আফরোজ ৪৩৩ ভোট পেয়েছেন।, সংস্কৃতি সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা (ইমু) ৩৪৬ ভোট পেয়েছেন, পাঠাগার সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামিয়া ৫৩৯ ভোট পেয়েছেন, ক্রীড়া সম্পাদক সাবিকুননাহার ৬৩৫ ভোট পেয়েছেন, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ফারজানা আক্তার ৪০৮ ভোট পেয়েছেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক খাদিজা খাতুন ৪৮৬ ভোট পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন—সাবরিনা আক্তার ৬১৪, নওশীন বিনতে আলম ৫৩৪, মোছা:সায়মা খাতুন ৫১৭, লস্কর রুবাইয়াত জাহান ৪৮৪।

নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরাণী হল সংসদ নির্বাচনের মোট ভোটার ছিল ১২৪৭ জন। নির্বাচনে তিনটি প্যানেল ছিল। চূড়ান্ত প্রার্থী ছিলেন ৩৩ জন।