• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

অবিলম্বে শিক্ষা কারিকুলামের বিতর্কিত অংশ বাতিল করুন : বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

usbnews
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৪
অবিলম্বে শিক্ষা কারিকুলামের বিতর্কিত অংশ বাতিল করুন : বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ
নিউজটি শেয়ার করুনঃ

আধুনিকতার নামে নৈতিকতা বিসর্জন দেয়ার এ শিক্ষাব্যবস্থার বিতর্কিত অংশ অবিলম্বে বাতিল করতে হবে। ইসলামী মূল্যবোধ বিসর্জন দেয়া এবং বিজ্ঞান শিক্ষাকে সঙ্কুচিত করা এই শিক্ষাক্রম মূল শিক্ষাকে গণশিক্ষার স্তরে নামিয়ে দিয়েছে। নতুন শিক্ষা কারিকুলামে ট্রান্সজেন্ডারদের কার্যকলাপ প্রচারের মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীর ধর্মবিশ্বাসে আঘাত করা হয়েছে। অবিলম্বে ইসলাম বিদ্বেষী শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। গতকাল বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা, মানববন্ধন কর্মসূচি ও বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জাতীয় শিক্ষক ফোরাম : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের নতুন শিক্ষা কারিকুলামে ট্রান্সজেন্ডারদের কার্যকলাপ প্রচারের মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীর ধর্মবিশ্বাসে আঘাত করা হয়েছে। ইসলাম ধর্ম অনুযায়ী বিকৃত যৌনাচার, সমমৈথুন কঠোরভাবে নিষিদ্ধ। তাই মুসলিম জনগোষ্ঠীর ধর্মবিশ্বাসে আঘাতের মাধ্যমে দÐবিধির ২৯৫-এ ধারা লঙ্ঘিত হয়েছে যা একটি শাস্তিযোগ্য অপরাধ হলেও একটি বিকৃত রুচির সম্প্রদায় এদেশে সমকামিতাকে প্রমোট করে যাচ্ছে। তিনি সমকামিতা একই লিঙ্গের দুইজন মেলামেশা করার নাম। যা কোন পশুও করে না। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারের নামে শিক্ষার্থীদের ওইপথে ঠেলে দিচ্ছে। এধরণের বিকৃত যৌনাচার ৯২ ভাগ মুসলমানের এদেশে চলতে দেয়া হবে না। তিনি আরও বলেন, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফার গল্পে শরীফ আহমেদ একজন ছেলে এবং তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী সে একজন ছেলে। কিন্তু সে মনে করে যে, সে একজন মেয়ে। তাই তার নাম পরিবর্তন করে রেখেছে শরীফা। এখানে স্বীকার করা হয়েছে যে, শরীফ আহমেদের শারীরিক কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র মানসিকভাবে মনে করে সে একজন মেয়ে। এভাবে কোমলমতি শিক্ষার্থীদের বিকৃত যৌনাচারের দিকে ঠেলে দেয়ার দূরভিসন্ধি রুখে দাড়াতে হবে।

গতকাল বৃহস্পতিবার, বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্তরে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা এবিএম জাকারিয়ার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, দলের নেতা মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দিন খান, সেক্রেটারী জেনারেল প্রভাষক মুহাম্মদ আব্দুস সবুর। সচেতন অভিভাবক সমাজের সভাপতি মুসলিম বিন হাই, ট্রান্সজেন্ডার গবেষক রাখাল রাহা, মুফতি আমীর হুসাইন, মাওলানা জাকারিয়া আহমদ, মুহাম্মদ মহসিন ভুইয়া, মাওলানা রুহুল আমীন।

খেলাফত মজলিস:
বর্তমান বিতর্কিত শিক্ষা কারিকুলামের সমালোচনাকারীদের হেনস্তা করায় ক্ষোভ প্রকাশ করেছে খেলাফত মজলিস। গতকাল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে খেলাফত মজলিস নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, ইসলামী মূল্যবোধ বিসর্জন দেয়া এবং বিজ্ঞান শিক্ষাকে সঙ্কুচিত করা এই শিক্ষাক্রম মূল শিক্ষাকে গণশিক্ষার স্তরে নামিয়ে দিয়েছে। বিজ্ঞান ও ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করা হয়েছে। ট্রান্সজেন্ডারের মত সমকামিতার পশ্চিমা অপসংস্কৃতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে স্বাভাবিক করার পাঁয়তারা করা হচ্ছে। কোমলমতি শিশু-কিশোরদের এমন বিষয়াদি শেখানো হচ্ছে যা এদেশের ধর্মীয় সংস্কৃতিক ও মূল্যবোধের সাথে সরাসরি সাংঘর্ষিক। পাঠ্যপুস্তকের প্রচ্ছদ থেকে ভিতরের কন্টেন্ট এমনভাবে রচিত হয়েছে যা আলিয়া মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করেছে। অভিভাবকেরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। সামর্থ্যবানদের অনেকে আজ ইংরেজি মাধ্যমে সন্তানদেরকে পাঠিয়ে দিচ্ছে। ডিভাইস নির্ভরতা ও পরীক্ষা না থাকাতে শিক্ষার্থীরা বাসায় পড়াশোনা করে না। মা-বাবার কথা শুনে না। আধুনিকতার নামে নৈতিকতা বিসর্জন দেয়ার এ শিক্ষ্যাব্যবস্থার বিতর্কিত অংশ অবিলম্বে বাতিল করতে হবে।

সম্প্রতি ব্রাক বিশ^বিদ্যালয়ের এক শিক্ষক ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলায় তাকে চাকুরিচ্যুত করা হয়েছে। শিক্ষা কারিকুলাম নিয়ে সমালোচনা করায় গত নভেম্বরে ঢাকার ৩জন ও টাঙ্গাইলের ১জন শিক্ষককে গ্রেপ্তার করেছিল সরকার। আমরা এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে শিক্ষকদের চাকুরিতে পুনর্বহাল করার জন্য আমরা সরকার ও ব্রাক বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। বুধবার রাতে

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন। মহাসচিব ড: আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ সম্পাদক ডা: রিফাত হোসেন মালিক, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন।

বাংলাদেশ খেলাফত আন্দোলন : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, নারী নিজেকে পুরুষ ভাবা, পুরুষ নিজেকে নারী মনে করার ভাবনা আসাটাই পশুত্বের লক্ষণ। ইউরোপীয়ানদের জীবনের অবস্থা, তারা যেভাবে জীবনযাপন করে সেই ব্যবস্থা আমরা আমাদের সমাজে দেখতে চাইনা। সরকার যদি এ বিষয়ে কোন ষড়যন্ত্রে নামে তাহলে দেশপ্রেমিক ঈমানদার জনতাও প্রতিবাদে মাঠে নামবে ইনশাআল্লাহ। মুমিন বান্দাদের আন্দোলনের মুখে কোন ষড়যন্ত্র ঠিকে থাকতে পারবেনা। আমাদের সমাজে কোন ধরনের পশুত্বমূলক সংস্কৃতি যাতে গৃহিত না হয় সেজন্য যে ধরনের আন্দোলনের প্রয়োজন তৌহিদী জনতা সেই আন্দোলনেই ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইসহ শিক্ষা সিলেবাসে যত জায়গায় কুরআন, হাদীস ও ইসলামবিরোধী বিষয় রয়েছে সব বাতিল ও অপসারণ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সজেন্ডার : সভ্যতা বিধ্বংসী অপতৎপরতা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুফতী মুজিবুর রহমান, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মোফাচ্ছির হোসাইন, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমী। শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্রের প্রতিবাদ করায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপককে অপসারণ করার তীব্র নিন্দা জানিয়ে তাকে
স্বপদে পূণর্বহাল করার দাবি জানাচ্ছি:

কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ : কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি প্রিন্সিপাল মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা কাপাসিয়া এক বিবৃতিতে বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসিফ মাহতাব নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থার ও পশ্চিমা সংস্কৃতির থেকে আমদানীকৃত ট্রান্সজেন্ডার মতবাদের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ তাকে অপসারণ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে। তাদের এ আচরণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংবিধান পরিপন্থী। এ হীন কর্মের মাধ্যমে তারা দেশে সমকামিতার মত অশ্লীল কর্মকান্ডের সহযোগী হিসেবে প্রমান করেছে।

সর্বোপরি এক শ্রেণির নাস্তিক উদ্দেশ্য প্রনোদিতভাবে বর্তমান শিক্ষা কারিকুলামের অধীনে প্রণিত পাঠ্যপুস্তকে ইসলাম ও সংবিধান বিরোধী বিভিন্ন অধ্যায় যুক্ত করে দেশে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় এবং সরকারে ঘাপটি মেরে থাকা এক শ্রেণি পাঠ্য পুস্তকে বারবার বিতর্কিত অধ্যায় জুড়ে দিয়ে থার্ডজেন্ডার মতবাদের নামে দেশে সমকামিতার প্রসার করার জঘন্য চেতনা বাস্তবায়ন করতে চায় । তাই অনতিবিলম্বে পাঠ্যপুস্তক থেকে অনৈসলামিক ও আপত্তিকর এসব অধ্যায় বাতিল করে ৯২% মুসলমানদের ধর্মীয় অনুভুতি বিবেচনায় নিয়ে নতুন শিক্ষা কারিকুলাম প্রনয়ন করার দাবি জানাচ্ছি এবং পাঠ্যপুস্তকে বারবার বিতর্কিত অধ্যায় সংযোজন সরকার ও জনগণের বিশাল অর্থ অপচয়ের সাথে জড়িতদের অপসারন করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

হযরত নেছারাবাদী হুজুর :
‘ট্রান্সজেন্ডার একটি স্পর্শকাতর বিষয় যা সমকামিতারই নামান্তর! এটি শুধু মুসলমানদেরই সমস্যা নয় বরং মানব-সভ্যতা বিপন্নকারী এই দুষ্টক্ষত সকলের জন্যই বিপদজনক। অথচ ‘শরীফার গল্প’ নামে ৭ম শ্রেণির পাঠ্যপুস্তকে অত্যন্ত সুকৌশলে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। নাস্তিক্যবাদীদের এই অপতৎপরতার ভয়াবহ পরিণতি লক্ষ্য করে গত একবছর ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সর্বমহল থেকে প্রতিবাদ অব্যাহত রয়েছে এবং এই জঘন্য অনুষঙ্গকে পাঠ্যপুস্তক থেকে অপসারণের দাবি জানিয়ে আসছে। সম্প্রতি ব্রাক ইউনিভার্সিটির এক শিক্ষক কর্তৃক ‘শরীফার গল্প’ ছেড়া নিয়ে বিষয়টি দেশব্যাপী আবারো ঝড় তুলেছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেছে। আমরা অবিলম্বে উক্ত শিক্ষককে যথাযথ মর্যাদা দিয়ে স্বপদে পুনর্বহালের দাবি জানাচ্ছি।’ গতকাল নাস্তিক্যবাদ কর্তৃক মানবসভ্যতা বিপন্নকারী ট্রান্সজেন্ডার নামক সমকামিতাকে সুকৌশলে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঝালকাঠি নেছারাবাদে অনুষ্ঠিত প্রতিবাদ-সমাবেশে আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী (নেছারাবাদী হুজুর) এসব কথা বলেন। তিনি বলেনÑ‘আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে কতগুলো সমস্যার উদ্ভব হয়েছেÑযা নাস্তিকতার দ্বারা সর্বত্র প্রসারিত ও পরিব্যাপ্ত হয়েছে। এগুলো সকল ধর্মের অনুসারীদেরই বিপক্ষে কাজ করছে। এজাতীয় সমস্যার মোকাবেলা করতে প্রয়োজন সকল ধর্মের অনুসারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, প্রয়োজন সব ধর্ম ও মতের অনুসারীদের ঐক্যবদ্ধ সংগ্রাম। গোটা মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান নির্বিশেষে সকল ধর্মানুসারী দেশপ্রেমিক ভাইদের আমরা সম্মিলিতভাবে নাস্তিকতা বা ধর্মহীনতা প্রতিরোধে কাজ করার আহŸান জানাচ্ছি।’