• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাত্রসংসদ নির্বাচন আটকে দেওয়া অগণতান্ত্রিক: সাদিক কায়েম

Usbnews.
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
ছাত্রসংসদ নির্বাচন আটকে দেওয়া অগণতান্ত্রিক: সাদিক কায়েম
নিউজটি শেয়ার করুনঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক সিদ্ধান্ত, যা ছাত্ররা মেনে নেবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো মহল চাইছে না নির্বাচন হোক। তাই প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। কিন্তু নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক সিদ্ধান্ত, যা ছাত্ররা মেনে নেবে না।

তিনি আরও বলেন, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত সময়ে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে।

ছাত্ররা গণভোটের ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইন করবে জানিয়ে সাদিক কায়েম বলেন, যারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করছে, তারা আগের সেই ফ্যাসিবাদসহ সব ধরনের অপকর্মকে পুষে রাখতে চায়।

তিনি আরও বলেন, যারা ‘না’ এর পক্ষে তারা শাপলা চত্ত্বরের মতো ম্যাসাকার করতে চায়। তারা আলেম ওলামাদের হত্যা করতে চায়। তারা পিল খানার মতো ট্যাজেডি করতে চায়। তারা আয়না ঘর তৈরির মাধ্যমে দেশের মানুষকে গুম খুন করতে চায়। গণভোটে অবশ্যই ‘হ্যা’ তে সিল মারতে হবে। ‘হ্যা’ বিজয়ী করতে হবে।