• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাড়ে ৩০০ বছর পর নতুন করে এর মালিকানা দাবি করেছেন হিন্দুরা, জ্ঞানবাপী মসজিদের নিচে মন্দির দাবি আইনজীবীর

usbnews
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৪
সাড়ে ৩০০ বছর পর নতুন করে এর মালিকানা দাবি করেছেন হিন্দুরা, জ্ঞানবাপী মসজিদের নিচে মন্দির দাবি আইনজীবীর
নিউজটি শেয়ার করুনঃ

ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় কদিন আগে উদ্বোধন হলো রামমন্দির। ঘটনার রেশ না কাটতেই এবার বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী মসজিদ নিয়ে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে।মসজিদটি ১৬৬৯ সালে সম্রাট শাহজাহানের পুত্র ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব নির্মাণ করলেও নির্মাণের সাড়ে ৩০০ বছর পর নতুন করে এর মালিকানা দাবি করেছেন হিন্দুরা। তাদের পক্ষে মামলা লড়তে চাওয়া এক আইনজীবীর মাধ্যমেই বিষয়টি সামনে এসেছে।

প্রসঙ্গত, ভারতের প্রতœতত্ত্ব বিভাগ (এএসআই) গত ৪ আগস্ট থেকে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার কাজ করে আসছিল। ওজুখানা বাদে সব জায়গায় তারা সমীক্ষার কাজ শেষ করেছে। তবে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে তারা ওজুখানার সমীক্ষা করতে পারেনি।