• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ছবির মেয়েগুলোর মধ্যে একজন আমার বোন, আরেকজন আমার খালা : শিক্ষক আসিফ মাহতাব উৎস

usbnews
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৪
ছবির মেয়েগুলোর মধ্যে একজন আমার বোন, আরেকজন আমার খালা :  শিক্ষক আসিফ মাহতাব উৎস
নিউজটি শেয়ার করুনঃ

ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব  গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণকারীদের ৮০ টাকা দিয়ে বইটি বাজার থেকে কিনতে বলেন। পরে বইয়ের ট্রান্সজেন্ডারের গল্প থাকা দুটি পাতা ছিঁড়ে আবার দোকানে ফেরত দেয়ার পরামর্শ দেন এই শিক্ষক। সেমিনারে তিনি সপ্তম শ্রেণির পাঠ্যবই ছিঁড়ে সমালোচনা করেন। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন।

এই ঘটনার পর রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টায় নিজের ফেসবুকে মাহতাব লেখেন, আমাকে এইমাত্র ফোন করে জানানো হয়েছে যে, আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস নিতে না যাই। এপরই এরপর সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়।

আসিফ বলেছেন, আমার হাতে যে গ্লাসগুলো নিয়ে কথা হচ্ছে সেটা আসলে আপেল জুস। আপনি যদি ইউনিভার্সিটির ছবি চেক করেন, দেখবেন ওটা আমার স্কলারশিপ পাওয়ার অনুষ্ঠান। ওখানে ওয়াইনের গ্লাসে জুস দিয়েছে। আমি জীবনে অ্যালকোহল টাচ করে দেখিনি।

সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে এসে তিনি ওই ছবির বিষয়ে এসব কথা জানান।

মেয়েদের সঙ্গে ছবির বিষয়ে তিনি বলেন, আমি মেয়েদের গায়ে হাত দেওয়া পছন্দ করিনা। ছবি তোলার সময়ও দূরত্ব বজায় রাখি। আর ছবির মেয়েগুলোর মধ্যে একজন আমার বোন, আরেকজন আমার খালা।

এর আগে (২৩ জানুয়ারি) রাজধানীর মেরুল বাড্ডাস্থ বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের প্রধান ফটক ও অডিটোরিয়ামের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা । বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার ব্যাখ্যা ও ট্রান্সজেন্ডার ইস্যুতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অবস্থান কী তা বিবৃতির মাধ্যমে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। শিক্ষক আসিফ মাহতাব ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের যদি কোনো ভুল থাকে তাহলে তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাইতে হবে।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। যাতে লেখা ‘সে নো টু এলজিবিটিকিউ’, ‘উই ডোন্ট প্রমোট এলজিবিটিকিউ’, ‘জেন্ডার ইকুয়ালিটির নামে আমার দেশে ট্রান্স মতবাদ চলবে না।’

ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক মন্তব্য করছেন।
একজন লিখেছেন , ওনি ট্রান্সজেন্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন বলে,,উনাকে ফেরেশতা হতে হবে এমন তো কোনো কথা নাই।

অনেকে প্রশ্ন করেছেন , মিডিয়ার কিছু সাংবাদিক ও সম্পাদকককে মদের বোতল হাতে নিয়ে সহকর্মীদের সাথে আড্ডায় , পারিবারিক গানে দেখা যায়। তহন তো ভাইরাল করে তাদের বিচার কেউ দাবি করে না।