বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদকে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মজিদ বাংলাদেশ ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৮১ সালে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি সামাজিক বিজ্ঞানে পিএইচডি করেন। অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে অবসর গ্রহণের আগে জনাব মজিদ সরকারি সেবার অনেক ঊর্ধ্বতন পদে কাজ করেছেন। একই সঙ্গে পরিকল্পনা কমিশনের সদস্য, বিনিয়োগ বোর্ডের (বিওআই) পরিচালক ছিলেন। বুধবার (১৩ ডিসম্বের) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।