• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিমানবন্দরে ১ লাখ ডলারসহ গ্রেফতার বাংলাদেশ বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

usbnews
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৪
বিমানবন্দরে ১ লাখ ডলারসহ গ্রেফতার বাংলাদেশ বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
নিউজটি শেয়ার করুনঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ডলারসহ গ্রেফতার বাংলাদেশ বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন জেল গেটে জিজ্ঞাসাবাদ মঞ্জুর করে। দুই মার্কিন নাগরিক হলেন মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ জসিমউদ্দিন খান।

এর আগে গত ২৬ জানুয়ারি শুক্রবার তাদের কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কিআর ৬৪১) যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) তল্লাশিতে তাদের সঙ্গে ১ লাখ ডলার থাকার বিষয়টি ধরা পড়ে। বিপুল অঙ্কের এই ডলার নেয়ার কোনো অনুমতি ছিল না তাদের।অ্যান্ড্রোসমেন্ট ছাড়া ডলার নেয়ার সময় শুক্রবার বিমানবন্দরের ৫ নম্বর আইএনএস গেটের স্ক্যানিং থেকে তাদের আটক করে অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যেই তাদের আদালতে হাজির করা হয়। আদালতে তুলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চায় পুলিশ। পক্ষান্তরে গ্রেফতারকৃতদের জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করা হয়। পাঠিয়ে দেয়া হয় কারাগারে।