• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলি জাহাজের প্রবেশ নিষিদ্ধ করল মালয়েশিয়া

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৩
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলি জাহাজের প্রবেশ নিষিদ্ধ করল মালয়েশিয়া
নিউজটি শেয়ার করুনঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশের সব বন্দরে ইসরায়েলের শিপিং প্রতিষ্ঠান জিআইএমের জাহাজের নোঙরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া। একই সঙ্গে ইসরায়েলের পতাকাবাহী অন্য যে কোনো জাহাজকেও মালয়েশিয়ার বন্দরে নোঙর করতে দেওয়া হবে না। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। খবর আলজাজিরার।

বুধবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মৌলিক মানবিক নীতি উপেক্ষা এবং আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত গণহত্যা ও নৃশংসতার জবাবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।