• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ঢাকা- ০৭ : হাজী এনায়েত উল্লাহর সমর্থনে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী গণমিছিল

Usbnews.
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
ঢাকা- ০৭ : হাজী এনায়েত উল্লাহর সমর্থনে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী গণমিছিল
নিউজটি শেয়ার করুনঃ

ঢাকা-৭ আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহর সমর্থনে মহিলা কর্মীদের অংশগ্রহণে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে হাজী এনায়েত উল্লাহ বলেন, “জনগণের বিজয় নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্র দখল বা ব্যালট কারচুপি করতে দেওয়া যাবে না। প্রশাসনের কিছু পক্ষ নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, যাতে একটি দলকে ক্ষমতায় বসানো হয়।”

তিনি নারী সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “যেই হাত মা-বোনদের হিজাব ধরে টান দেয়, যারা মা-বোনদের পেটে লাথি মারে, তাদের ব্যালটের মাধ্যমে প্রতিহত করতে হবে। নারীর প্রতি অসম্মান ও অশ্লীল আচরণকারীদের হাতে দেশ নিরাপদ নয়। আমাদের উচিত এমন নেতাদের নির্বাচিত করা, যারা নারী অধিকার, স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠায় আপোষহীন। জামায়াতে ইসলামী নেতৃত্বে আসলেই নারী সমাজ সম্মানিত ও মর্যাদাবান হবেন।”

মিছিলে মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমানসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ এবং কয়েক হাজার নারী কর্মী অংশগ্রহণ করেন।