বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণের রায় চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নিজের আসন ঢাকা-১৭ এর বনানী কামাল আতাতুর্ক মাঠে এক জনসভায় বিএনপি চেয়ারম্যান এই আহ্বান জানান।
তিনি বলেন, আর দুদিন পরে ইনশাআল্লাহ বাংলাদেশের বহু প্রত্যাশিত সেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনের জন্য বাংলাদেশের বহু মানুষ গত ১৬ বছরে হত্যার শিকার হয়েছে, জুলাই আন্দোলনে আমরা দেখেছি, কত মানুষকে হত্যা করা হয়েছে।
তারেক রহমান বলেন, আমাদের বাংলাদেশকে গড়ে তুলতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপি যে কর্মসূচি দিয়ে তা বাস্তবায়নে বিএনপিকে আপনারা সুযোগ দিন। ইনশাআল্লাহ বিএনপি আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশকে পুনর্গঠন করা।
তিনি বলেন, এই দেশ আমাদেরই গড়ে তুলতে করতে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই গড়ে তুলতে করতে হবে। আমি ঢাকা-১৭ প্রার্থী হিসেবে আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাই।