সিলেট ৬ গোলাপগন্জ-বিয়ানীবাজার আসনে সেলিম উদ্দিনের ইশতেহারে উন্নয়ন,সুশাসন দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকার৷
আজ সন্ধ্যায় ইশতেহারে ‘সেলিম উদ্দিনের অঙ্গীকার গড়বো এবার নতুন রুপে গোলাপগন্জ-বিয়ানবাজার’ এই শ্লোগান কে সামনে রেখে ইশতেহার ঘোষানা করেন।
এ সময় তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার অঞ্চলের বিভিন্ন সমস্যা ও তার সমাধান তুলে ধরেন। দুর্নীতি ও চাঁদাবাজিকে “লাল কার্ড” দেখানো, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, যুব ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ উন্নয়ন, নারী ও সীমান্ত নিরাপত্তা, এবং প্রবাসীদের কল্যাণ—এই সব প্রতিশ্রুতির মাধ্যমে তিনি ভোটারদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন পরিচালক মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা জমির হোসাইন, সচিব মাওলানা মস্তফা উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, লাউতা ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ আল মামুন, পৌরসভা নির্বাচন পরিচালক ফরিদ আহমদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আরিফ হোসাইন, জেলা শিবিরের সেক্রেটারি আদিলুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত, মাওলানা মিজানুর রহমান, কানাডা প্রবাসী আব্দুল হামিদ এবং মুনিবুর রহমান পাভেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।