• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেট-৪ আসনের আরিফুল হক : এলাকাবাসীর ভালোবাসার প্রতিদান দেবো

Usbnews.
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
সিলেট-৪ আসনের আরিফুল হক :  এলাকাবাসীর ভালোবাসার প্রতিদান দেবো
নিউজটি শেয়ার করুনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, তারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন তা অভূতপূর্ব। এখন কাজের মাধ্যমেই আমি তাদের ভালোবাসার প্রতিদান দেবো। সোমবার গোয়াইনঘাট উপজেলায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।


আরিফুল হক চৌধুরী আরো বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনই এখন সময়ের দাবি। যেখানে থাকবে না কোনো বৈষম্য, আর প্রতিটি নাগরিক পাবেন তার ন্যায্য অধিকার। রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবা করার জন্য। ধনী-দরিদ্র কিংবা দল-মত নির্বিশেষে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সবার জন্য সমান সুযোগ-সুবিধা থাকবে। তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে কেউ অবহেলিত থাকবে না। মানবিক মূল্যবোধ আর ন্যায়বিচার হবে আমাদের পথচলার মূল ভিত্তি।

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত নির্বাচনি জনসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনাম আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মাওলানা আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি উসমান গনি, সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা লুৎফুল হক খোকন, আব্দুশ শুকুর, হেলাল উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, রবিউল ইসলাম শাহপরান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন। বিজ্ঞপ্তি