• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেট-৬ আসনে এমরান চৌধুরী : গোলাপঞ্জ-বিয়ানীবাজারবাসীর ঋণ শোধ

Usbnews.
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
সিলেট-৬ আসনে এমরান চৌধুরী : গোলাপঞ্জ-বিয়ানীবাজারবাসীর ঋণ শোধ
নিউজটি শেয়ার করুনঃ

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে গোলাপগঞ্জ উপজেলা সদরের বাস টার্মিনালে এ জনসভা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপঞ্জ-বিয়ানীবাজারবাসীর ভালোবাসায় আমি অভিভূত। আমি সুযোগ পেলে এই দুই উপজেলার মানুষের ভালোবাসার ঋণ রক্ত দিয়ে হলেও শোধ করতে চাই। প্রতীক বরাদ্দের পর সময় স্বল্পতার কারণে আমি অনেক এলাকায় যেতে পারিনি, আমি আপনাদের কাছে এ ব্যাপারে ক্ষমাপ্রার্থী। কথা দিচ্ছি, বিজয়ী হলে সর্বপ্রথম এসব এলাকাতেই আমি যাবো।

তিনি বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে আমি ঢেলে সাজাতে চাই। এজন্য ১২ তারিখ আপনাদের সর্বাত্মক ও সর্বোচ্চ ভালোবাসা চাই। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের একটি ঘরও আমি গ্যাসবঞ্চিত রাখতে চাই না। রাখতে চাই না কোনো গ্রাম উন্নয়নবঞ্চিত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, সাবেক সাংসদ ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস শায়েস্তা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ডাক্তার আব্দুল গফার কুটি, মহি সুন্নাহ চৌধুরী নারজিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, আঞ্জুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা রফিকুল ইসলাম, সিলেট জেলা মহিলা দলের সভাানেত্রী তাহসীন শারমিন তামান্না, সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ উপজেলার নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক এমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাদেশ্বর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম প্রমুখ। বিজ্ঞপ্তি