সংসদ অধিবেশন শুরুর দিনে সারা দেশে বিএনপিসহ বিরোধী দলগুলোর পূর্বঘোষিত কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রাজধানীর উত্তর ও দক্ষিণের সাতটি স্পটে পুলিশি বাধায় বিএনপি’র মিছিল পণ্ড হয়ে যায়। উত্তরার স্পট থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানসহ ১১ জনকে আটক করা হয়। আটকের ঘণ্টাখানেক পর থানা থেকে মঈন খানকে ছেড়ে দেয় পুলিশ। মতিঝিলের পীরজঙ্গী শাহ মাজারের সামনে স্পটেও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে মিছিল করতে দেয়নি পুলিশ। রাজধানীর মিরপুরের স্পটেও কালো পতাকা মিছিল করতে দেয়নি পুলিশ। সেখানে জড়ো হওয়া ৬-৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। পরে মিরপুরের অন্য স্পটে মিছিল করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলটির নেতাকর্মীরা। দয়াগঞ্জে বিএনপি’র ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে বের হওয়া কালো পতাকা মিছিলের পেছন থেকে লাঠিচার্জ করে পণ্ড করে দেয় পুলিশ। এ সময় মিছিল থেকে ৮ নেতাকর্মীকে আটক করা হয়।
রাজধানীর বাড্ডার সুভাস্তু ভ্যালির সামনে বিএনপি নেতাকর্মীদের জড়ো হতে দেয়নি পুলিশ। পরে বাড্ডা এলাকার অন্য স্পটে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের নেতৃত্বে মিছিল করেন নেতাকর্মীরা। আজিমপুর বটতলায় কালো পতাকা মিছিলে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালায়। সেখান থেকে চকবাজার থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রনিসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়। যাত্রাবাড়ীর স্পটেও কালো পতাকা মিছিল করতে দেয়নি পুলিশ। পরে রাজধানীর শান্তিনগরে মিছিল করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির নেতারা। বিজয়নগর এলাকায় কালো পতাকা মিছিল করেন ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা বিএনপি। পুলিশ সে মিছিল থেকে ৫ জনকে গ্রেপ্তার করে।
১২ দলীয় জোট
১২ দলীয় জোটের নেতারা বলেছেন, গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে স্বাভাবিক ও নিয়মতান্ত্রিক আন্দোলনের সকল পথ ও উপায় বন্ধ করে দেওয়া হয়েছে। এখন জাতির সামনে আরেকটি মুক্তিযুদ্ধের ডাক দেওয়া ছাড়া মুক্তির কোনো বিকল্প পথ নেই।আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টনের আল-রাজী কমপ্লেক্সের সামনে এক সমাবেশে তারা এমন মন্তব্য করেন।
এর আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে বিজয়নগর থেকে কালো পতাকা মিছিল বের করে দলটি। মিছিলটি পল্টনের আল-রাজী কমপ্লেক্সের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানেই সমাবেশ করে দলটি।
এতে বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. শফি উদ্দিন ভূঁইয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিমসহ ১২ দলীয় ও জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, তথাকথিত ডামি নির্বাচনের মাধ্যমে ভুয়া সাংসদদের নিয়ে আজ অবৈধ সংসদ অধিবেশন বসছে। এই নীতিবর্জিত প্রহসনের সংসদকে দেশবাসীসহ সমস্ত গণতান্ত্রিক বিশ্ব নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। আমরা দাবি জানাচ্ছি এই সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করা হোক।
বক্তারা বলেন, প্রহসনের মাধ্যমে এই জালিয়াতির নির্বাচন গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেশকে বাকশালী ধারায় ফিরিয়ে এনেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে রক্ষা করতে দেশের জনগণ লড়াই চালিয়ে যাবে।
বক্তারা আরো বলেন, ইতিহাসের ভয়াবহতম বিপর্যয়ের মুখে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনাধারীদের দ্বারা গণতন্ত্র বিলুপ্ত, মুক্তিযুদ্ধের সহায়তাকারী বন্ধুরাষ্ট্র কর্তৃক স্বাধীনতা সার্বভৌমত্ম হুমকির মুখে পড়েছে। তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার পরিবার ও আওয়ামী সিন্ডিকেট লুটেরারা লুটপাট করে দেশের অর্থনীতিকে রক্তশূন্য ফ্যাকাসে রোগী বানিয়ে ফেলেছে। ব্যাংকগুলো খোকলা করে ফেলেছে। বিদেশি ঋণের পাহাড়ের নিচে থাকা দেশকে দেউলিয়া বানানোর নব্বইভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিলে
সুপ্রিম কোর্টের বিএনপি সমর্থক আইনজীবীদের কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি সমর্থক আইনজীবীরা কালো পতাকা মিছিল নিয়ে হাইকোর্টের মাজার গেটের বাইরে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তা আটকে দেয়। বিক্ষোভকারীরা গেটের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। আইনজীবীরা মাজার গেটেই বিক্ষোভ সমাবেশ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল ও অব্যবস্থাপনায় বর্তমানে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক মহাসংকট চলছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করে একদলীয় প্রহসনের ডামি নির্বাচন করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকারের এই ডামি প্রার্থী ও ডামি ভোটারের তামাশার নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি পাচ্ছে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং গ্যাস ও বিদ্যুতের চরম সঙ্কটে দেশের মানুষ মহা-বিপাকে পড়েছে। এ পরিস্থিতিতে আজ বিকেলে প্রহসন ও কলঙ্কিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নিয়ে সংসদ অধিবেশন বসবে। আমরা এই অবৈধ সংসদকে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে প্রহসনের এই ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি একথা বলেন। বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, সৈয়দ সিরাজুল হক, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পুর্বের সভাপতি তাকরিম হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আলাউদ্দিন শেখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহসহ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানার আমীর ও সেক্রেটারীবৃন্দ।
এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়ে মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অপরদিকে গ্যাস ও বিদ্যুতের চরম সঙ্কটে দেশের মানুষ মহা-বিপাকে পড়েছে। শিল্প-কারখানা ও গার্মেন্টসে উৎপাদন কমে যাওয়ায় দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ সরকারের দুর্নীতি, লুটপাট ও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও গ্যাস-বিদ্যুৎ সংকটের কোন কার্যকর সমাধান হচ্ছেনা। এমতাবস্থায় দেশকে এই মহাসংকটের হাত থেকে রক্ষা করতে এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তিনি সকলকে এই লুটেরা সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলনে ঝাপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, সরকার আগামী প্রজন্মকে ধ্বংস করতে শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করেছে। কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের মাধ্যমে সমকামীতা ও বিজাতীয় সংস্কৃতি শিক্ষা দিচ্ছে। ৯০ ভাগ মুসলমানের এই বাংলাদেশে ঈমান বি-ধ্বংসী কোন শিক্ষা ব্যবস্থা এদেশের মানুষ মেনে নিবেনা। নৈতিকতা বিবর্জিত এই শিক্ষাক্রম বাতিল করতে হবে। স্বৈরাচার আওয়ামী সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন থেকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের বন্দী করে রেখেছে। আমরা অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। অন্যথায় সরকারের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে জনগণ তাদের মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ।
এদিকে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সারা দেশে কালো পতাকা মিছিল থেকে ৫০ জনের মতো বিএনপি নেতাকর্মী আটক করা হয়েছে। এ ছাড়া পুলিশের হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
আটকের পর মঈন খানকে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ
‘ডামি সংসদ’ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করতে দুপুরে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানের পাশের সড়কে জড়ো হন বিএনপি নেতারা। সোয়া ২টায় সেখানে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়া শুরু করেন আবদুল মঈন খান। এ সময় কিছু নেতাকর্মী রাস্তায় দাঁড়ান। তারা দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য দৌড়ে আসে। পুলিশকে আসতে দেখে দাঁড়িয়ে থাকা কয়েক কর্মী দৌড়ে পালিয়ে যান। এ সময় মঈন খান বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি। লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল একটি কারণে। সেটা হলো, আমরা একটা দেশ চাই, যে দেশে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন থাকবে। কিন্তু আজ কিছুই নাই। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে নেমেছি।

বিএনপি’র এই নেতা আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাব। রাজপথে থাকবো। কয়েক মিনিট পরেই মঈন খানকে জোর করে গাড়িতে তুলে পুলিশ। গাড়িতে তোলার আগে মঈন খান পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমি কী অপরাধ করেছি?’ প্রত্যক্ষদর্শীরা জানান, মঈন খানকে পেছন থেকে ঠেলে গাড়িতে তোলা হয়। মঈন খানের সঙ্গে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ ১১ জনকে আটক করা হয়। তখন সমাবেশও পণ্ড হয়ে যায়। পুলিশের গাড়িতে করে উত্তরা পশ্চিম থানায় নেয়া হয় মঈন খানকে। ঘণ্টাখানেক পরতাকে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে পুলিশের উত্তরা পশ্চিমের এডিসি সালাহউদ্দিন বলেন, তারা (বিএনপি) সমাবেশের চেষ্টা করেছিল। কিন্তু এটা ছিল অনুমোদনহীন। তারা দরখাস্ত করেছিল, কিন্তু আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে এটা অনুমোদন করা হয়নি। যে কারণে আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। ৮ থেকে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মঈন খানকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে এডিসি সালাহউদ্দিন বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, আসলে ওনার নিরাপত্তাঝুঁকি দেখা দিয়েছিল। যে কারণে আমরা তাকে একটু সরিয়ে নিয়েছি আরকি। কী ধরনের নিরাপত্তাঝুঁকি ছিল, তা জানতে চাইলে এডিসি সালাহউদ্দিন বলেন, মঈন খানের ব্যক্তিগত ও শারীরিক ঝুঁকি ছিল। মঈন খানকে তুলে নেয়ার সময় তাকে হেনস্তা করা হয়েছিল- এমন অভিযোগের বিষয়ে এডিসি সালাহউদ্দিনের বক্তব্য, কোনো খারাপ আচরণ করা হয়নি। পুলিশ সদস্যরা পেশাদারির পরিচয় দিয়েছেন। পরে উত্তরা পশ্চিম থানার ওসি আবুল হাসান বলেছেন, মঈন খানকে কেউ আটক করেনি। তাকে বাসায় পৌঁছে দেয়া হয়েছে।
জনগণ ‘ডামি নির্বাচন’ ও ‘ডামি সংসদ’ প্রত্যাখ্যান করেছে’- গণতন্ত্র মঞ্চ
জনগণ ‘ডামি নির্বাচন’ ও ‘ডামি সংসদ’ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। দমন পীড়ন করে এই সরকার ও সংসদ টিকিয়ে রাখা যাবে না বলে মনে করেন এই রাজনৈতিক জোটের নেতারা।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ডামি নির্বাচন ও সংসদ বাতিলের দাবিতে’ গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম।
সমাবেশ পরিচালনা করেন ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব।
সমাবেশের শুরুতে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের বিভিন্ন দলের কালো পতাকা মিছিলে পুলিশের বাধা দেওয়া, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ড. মঈন খানকে আটকের নিন্দা জানানো হয়।
বক্তারা বলেন, ৭ তারিখে কোনো নির্বাচন হয়নি।
যা হয়েছে তা মানুষের ভোট কেড়ে নেওয়ার আয়োজন। ফলে এই নির্বাচনের ভেতর দিয়ে যে সংসদ গঠিত হয়েছে, সেটাও জনগণের ম্যান্ডেট ছাড়া অবৈধ সংসদ। ফলে এই সংসদ ও সরকার জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। বরং যতদিন টিকে থাকবে মানুষের সর্বনাশ বাড়তে থাকবে, বাড়তে থাকবে দমন-পীড়ন ও নির্যাতন।
গণতন্ত্র মঞ্চের নেতারা আরও বলেন, এই সরকার যতদিন টিকে থাকবে তাদের পোষ্য একচেটিয়াদের লুট ও দুর্নীতি আরও বাড়তে থাকবে। ইতোমধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে লুটের আয়োজন চলছে। ব্যাংকগুলোকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। টাকা ছাপিয়ে লুটের আয়োজন চলছে। একই সাথে বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট না থাকায় বিদেশি রাষ্ট্রের ওপর নির্ভরশীলতা দাসত্বের পর্যায়ে পৌঁছে গেছে। ভরতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশের বিজিবি সদস্যের মৃত্যুতেও তারা জবাবদিহিতা চাইতে পারছে না। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়েছে বর্তমান শেখ হাসিনার সরকার।
সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে গণতন্ত্র মঞ্চের মিছিল তোপখানা রোড হয়ে পল্টন মোড়ের কাছে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতৃবৃন্দ পুলিশের এই বাড়াবাড়ির নিন্দা জানান।
গণঅধিকার পরিষদ
৭ জানুয়ারি একতরফা নির্বাচনের ডামি সংসদ অধিবেশনের প্রতিবাদে সংসদ অভিমুখে গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিলে পুলিশের লাঠিচার্জে ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টায় বিজয়নগর আল রাজি ভবনের সামনে থেকে মিছিল শুরু করলে পুলিশ মারমুখী অবস্থান নেয়। মিছিলের শুরুতেই পুলিশ ব্যানার কেড়ে ছিঁড়ে ফেলে এবং নেতা-কর্মীদের গ্রেফতারের হুমকি দেয়।
আহতরা হলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, জসিম উদ্দিন আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া, ঢাকা মহানগর দক্ষিণের নুসরাত কেয়া, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুনসহ আরো অনেকে।

পুলিশের বাধা পরবর্তী সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, কিন্তু পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী সেখানে হামলা করছে। আজকে দেশের বিভিন্নস্থানে পুলিশ হামলা করেছে। অসংখ্য নেতা-কর্মীকে আটক করেছে। আমরা চাইলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে মিছিল করতে পারি, এতে আমাদের হয়তো কয়েকজনকে আটক করবে, কিন্তু এতে লাভ কার? ২৮ অক্টোবর একজন পুলিশ মারা যাওয়ায় এতিম হলো তার সন্তান, বিধবা হলো তার স্ত্রী, লাভ হলো সরকারের। আজকে একটা অবৈধ সংসদের অধিবেশন বসেছে। এই সংসদে কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এরা অবৈধভাবে সংসদে বসেছে। আজকে এই সরকার দৈত্য-দানবের মতো জনগণের ঘাড়ে চেপে বসেছে। আজকে ড. ইউনূসের মত সম্মানী লোককে কোর্টের বারান্দায় ঘুরতে হচ্ছে।
যারা আমাদের ওপর হামলা করছে তাদের কিন্তু বিচার হবে। আমরা মরে গেলেও আমাদের সন্তানরা বেচেঁ থাকবে, আমাদের নেতা-কর্মীরা বেচেঁ থাকবে, তারা একদিন বিচার করবে। অনেকেই নির্বাচনে না গিয়ে আন্দোলন করছেন আলাদা আলাদা ভাবে, তাদের বলবো একসাথে নামুন। আলাদা ভাবে নেমে সরকার পতন করা যাবে না।
আওয়ামী লীগের উদ্দেশে বলতে চাই, ক্ষমতা ধরে রাখতে পারবেন না। ৭১ এর পর বাকশাল কায়েম করেছিলেন, জনগণ মেনে নেয়নি। এবারো জনগণ মেনে নেয়নি। তারা সময় ও সুযোগের অপেক্ষায় আছে। প্রেক্ষাপট তৈরি হলে জনগণ রাজপথে নেমে গণঅভ্যুত্থান সৃষ্টি করে আওয়ামী লীগকে গদি থেকে নামাবে।
দলের সাধারণ সম্পাদক মো রাশেদ খান বলেন, ‘সংসদ অভিমুখে আমাদের কালো পতাকা মিছিল পুলিশ পণ্ড করে দিয়েছে। আমাদের ওপর লাঠিচার্জ করেছে। পুলিশের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। সেখানে পুলিশ উল্টো অবৈধ ক্ষমতা রক্ষার দায়িত্ব নিয়েছে। আমাদের আন্দোলন তো পুলিশের বিরুদ্ধে না। আজকে অবৈধ সংসদের প্রথম অধিবেশন বসেছে, আমরা গণতান্ত্রিক রীতিনীতি মেনেই প্রতিবাদ করছি। কিন্তু এই অবৈধ সরকার কোনো রীতিনীতির ধার ধারে না। এই সরকারের কাছে ক্ষমতায় মূখ্য বিষয়। কিন্তু আইয়ূব-ইয়াহিয়া কেউই ক্ষমতা ধরে রাখতে পারেনি, এই ফ্যাসিবাদ আওয়ামী লীগও ক্ষমতায় থাকতে পারবে না। আজকে আমরা রক্তাক্ত হয়েও রাজপথ ছেড়ে দেয়নি, রক্তাক্ত হয়েও প্রোগ্রাম বাস্তবায়ন করছি। উত্তরার প্রোগ্রাম থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে আটক করার পর ছেড়ে দিয়েছে, কয়েকজন মহিলা নেত্রীকে আটক করে নিয়ে গেছে। গ্রেফতার যদি হতেই হয়, আমাদের রাজপথ থেকেই গ্রেফতার হতে হবে। জনগণকে বলবো, রাজপথে নেমে আসুন, সরকারের পতন অনিবার্য।
গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন।8 উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, ফাতিমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জাল হোসেন, মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি ডা. জাফর মাহমুদ, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদসহ প্রমুখ।
সংসদকে প্রত্যাখ্যান করে এবি পার্টির লালকার্ড প্রদর্শন
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে প্রত্যাখ্যান করে লালকার্ড প্রদর্শন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে বিক্ষোভ শুরুর সমাবেশ থেকে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন দলটির নেতারা। পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিজয়নগর, নাইটিঙ্গেল, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দ্বাদশ জাতীয় সংসদকে ‘প্রহসনের ফাইভ পার্সেন্ট সংসদ’ আখ্যা দিয়ে এবি পার্টির নেতারা বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের খই ফুটায় কিন্তু মনে মনে তারা পুরোদস্তুর স্বৈরাচার। আওয়ামী লীগ নেতাদের অন্তরে দেশের ৯৫ ভাগ মানুষের প্রতিহিংসা ও বিষ, ফলে তাদের স্বৈরাচারী কর্মকাণ্ড বাংলাদেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে নিয়ে হচ্ছে। দলের যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হকের সঞ্চালনায় মিছিল শুরুর প্রাক্কালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী , সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন প্রমুখ।
এএফএম সোলায়মান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে জাল জালিয়াতি করে ডামি সংসদ গঠন করেছে আওয়ামী লীগ। সংবিধান লঙ্ঘন করে এই সংসদের সদস্যরা অবৈধভাবে শপথ নিয়েছে। আমরা ভোট চুরি করা এই সংসদকে লালকার্ড প্রদর্শন করে বয়কটের আহ্বান জানাচ্ছি। গণতন্ত্র প্রতিষ্ঠায় এবি পার্টির এই সংগ্রাম চলছে, চলবে ইনশাআল্লাহ।
মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ জন্মকালে ছিল আওয়ামী মুসলিম লীগ পরে সেক্যুলার সাজতে গিয়ে মুসলিম শব্দ বাদ দিয়ে সে হয়েছে আওয়ামী লীগ। মুখে গণতন্ত্রের কথা বললেও সে আদতে মনে মনে স্বৈরাচার।
সেজন্য সে সুযোগ পেলেই বাকশালের রূপ ধারণ করে। বর্তমান দ্বাদশ সংসদকে ‘ফাইভ পার্সেন্ট জনপ্রত্যাখ্যাত সংসদ’ আখ্যা দিয়ে মঞ্জু বলেন, আমাদের এই প্রতীকী লাল কার্ড প্রদর্শন মূলত: দেশের ৯৫ ভাগ মানুষের পক্ষ থেকে বেআইনি সংসদকে প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক প্রতিবাদ। আওয়ামী লীগ নেতারা মুখে সুন্দর সুন্দর কথা বলেন। কিন্তু বাস্তবে ৯৫ ভাগ মানুষের প্রতি তাদের অন্তরজুড়ে আছে হিংসা ও বিষ। তাদের লুটপাট ও স্বৈরাচারী কর্মকাণ্ড বাংলাদেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে নিয়ে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার হয়েছিলেন বিশিষ্ট চলচ্চিত্রকার জহীর রায়হান। ‘স্টপ জেনেসাইড’ (গণহত্যা বন্ধ করুন), বার্থ অফ অ্যা নেশন (একটি জাতির জন্ম) নামে ইংরেজিতে ডকুমেন্টারি করে সারা দুনিয়াতে মুক্তযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছিলেন তিনি। ১৯৭২ সালের ২৫ জানুয়ারি ঢাকা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কৃতি চলচ্চিত্রকার জহির রায়হান ঘোষণা দেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনে নীলনকশা উদ্ঘাটনসহ মুক্তিযুদ্ধের সময়ের অনেক গোপন ঘটনার নথিপত্র, প্রামাণ্য দলিল তার কাছে আছে, যা প্রকাশ করলে সদ্যস্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভায় ঠাঁই নেয়া অনেক নেতার কুকীর্তি ফাঁস হয়ে পড়বে। আগামী ৩০ (১৯৭২ সালের) জানুয়ারি সন্ধ্যায় এই প্রেস ক্লাবে ফিল্ম শো প্রমাণ করে দেবে কার কি চরিত্র ছিল?’ ১৪ ডিসেম্বর ১৯৭১ এ বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে অনেক থলের বিড়াল বেরিয়ে আসে। ওনার স্ত্রী অভিনেত্রী সুমিতা, শ্যালিকা অভিনেত্রী ববিতা, বোন, ছেলে সকলেই মনে করেন তৎকালীন সরকার এই গুমের সাথে জড়িত। এরকম একটা ঐতিহাসিক দিনে প্রথম গুম দিবসে ভোট ডাকাতরা সংসদের দখল নিয়েছেন, এটা বেশ তাৎপর্যপূর্ণ।
লালকার্ড মিছিলে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, অধ্যাপক আবু হেলাল, শাহাদাতুল্লাহ টুটুল, মাসুদ জমাদ্দার রানা, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, আহমেদ বারকাজ নাসিরসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি
‘ডামি সংসদ বাতিল’সহ একদফা দাবিতে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বিজয় নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু করে পল্টন মোড়ে যাওয়ার পথে আল রাজী টাওয়ারের সামনে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ৭ই জানুয়ারি একটা ডামি নির্বাচনের মধ্য দিয়ে ‘ডামি সংসদ’ তৈরি করে নিজেরাই বৈঠক করছে একজনেরই বাম হাত ডান হাত যেখানে গণতন্ত্রের লেশমাত্র পাওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়ে দেশের জনগণকে ক্ষমতাহীন করে তাদের চিরতরে অধিকার বঞ্চিত করার পাঁয়তারা করছে।
তিনি বলেন, দুঃশাসনের আওয়ামী লীগ সরকার ভাবছে গ্রেপ্তার, বাধা ও হামলা করে এদেশের মানুষের মুখ বন্ধ করা যাবে, ক্ষমতা চিরস্থায়ী হবে। আজকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলছে, সেই আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন অনিবার্য করতে রাজপথে স্বোচ্চার থাকবে গণফোরাম। আমাদের আন্দোলন জেল-জুলুম, টিয়ারগ্যাস পুলিশি বাধা এমনকি গুলি করেও দমানো যাবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন নাসের খান ভাষানী, ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, প্রেসিডিয়াম মেম্বার নাজমা আক্তার, অধ্যাপক হারুন অর রশীদ, যুগ্ম মহাসচিব জসিম সরদার, গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা হাসান, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সানজিদ রহমান শুভ, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন প্রমুখ।
বাংলাদেশ লেবার পার্টি
নির্বাচনের পর এমপি-মন্ত্রীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ৭ জানুয়ারি তামাশার নির্বাচন করে দেউলিয়া দলে পরিনত হয়েছে। সরকারের অবস্থা নড়বড়ে, তাদের জনভিত্তি শূন্যের কোঠায়। যেকোনো সময় সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। তাই তারা আবোল-তাবোল বকছে। আমরা তামাশার সংসদকে কালো পতাকা দেখিয়ে গণঅনাস্থা প্রকাশ করছি।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন কলেজ গেটে নির্বাচনের সংসদ ভেঙে নতুন তফসিল ঘোষণার দাবিতে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত কালোপতাকা সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘চাল-ডাল, আটা, চিনি, ভোজ্যতেল, শিশু খাদ্য ও শাকসবজির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ আজ দিশাহারা। নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট গোষ্ঠী। নিয়ন্ত্রণহীন বাজার মূল্যের কারণে সাধারণ মানুষের জীবন-যাপন দুর্বিসহ হয়ে উঠেছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ হচ্ছে মুনাফা শিকারি লুটেরাদের হাতে। পণ্য পরিবহনে দুর্নীতি, হয়রানি ও চাঁদাবাজি হচ্ছে। বাজারে অসৎ ব্যবসায়ী ও মুনাফাখোরদের একচেটিয়া প্রভাব কমানো না গেলে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণে আসবে না।’
লেবার পার্টির ঢাকা মহানগর যুগ্ম-সম্পাদক এনামুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় নেতা মো: জনি হোসেন, মহানগর নেতা তারিকুল ইসলাম, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো: মিলন ও যুগ্ম সম্পাদক মো: লিটন খান প্রমুখ।
মিছিলটি পুরানা পল্টন সড়ক হতে শুরু হয়ে বিজয়নগর, পল্টন মোড়, হাউজবিল্ডিং, সচিবালয়, প্রেসক্লাব হয়ে তোপখানা রোডে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
জাতীয়তাবাদী সমমনা জোট
জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বাংলাদেশে কেনো পৃথিবীর কোনো স্বৈরশাসকই ক্ষমতায় দীর্ঘস্থায়ী হতে পারেনি। শেখ হাসিনাও পারবে না। অবিলম্বে ডামি সংসদ বাতিল করে সকল দলের অংশগ্রহণে নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তিনি বলেন, জনগণই ক্ষমতার উৎস। কিন্তু বর্তমান সরকারের ক্ষমতার উৎস জনগণ নয়, পার্শ্ববর্তী রাষ্ট্র। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে বলেছেন- ভারত এ সরকারকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছে। এতে তারাই প্রমাণ করেছে জনগণ তাদের ক্ষমতার উৎস নয়। আমরা জনগণের রাজনীতি করি, পার্শ্ববর্তী রাষ্ট্র নয়, জনগণই আমাদের ক্ষমতার উৎস। মঙ্গলবার বিকালে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবিতে কালো পতাকা মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে কালো পতাকা মিছিলের সমাপ্তি হয়।

ফরহাদ বলেন, সরকার একতরফা নির্বাচন করে অবৈধ ক্ষমতা আরো দীর্ঘায়িত করতে দেশকে বিরোধীদল শূন্য করতে চায়।
তারই অংশ হিসেবে কোনো সভা-সমাবেশ করতে দিচ্ছে না। শান্তিপূর্ণ আন্দোলনকেও তারা হুমকি মনে করছে। এভাবে দমন-পীড়ন করে সাময়িক টিকে থাকা যায়, কিন্তু ভালো ফলাফল আনে না। আপনারা (সরকার) পৃথিবীর অন্যান্য স্বৈরশাসকের দিকে তাকান। দেখুন তাদের কি পরিণতি হয়েছিলো। ইতিহাস কাউকে ক্ষমা করে না।
পতাকা মিছিলে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী, নগর সভাপতি সাঈদ খোকন, সাম্যবাদী দলের সাধারণত সম্পাদক কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, যুগ্মমহাসচিব মোঃ আমজাদ হোসেন ঢালী, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, জনতা অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম, মহাসচিব রাজা মিয়া, এনপিপির বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক এডভোকেট শেখ ফরিদ, জাগপা নগর নেতা হোসেন মোবারক শাহীনসহ সমমনা জোটের নেতাকর্মীরা অংশ নেন।
এলডিপি
‘অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে’ এলডিপি কালো পতাকা মিছিল করেছে। মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বিজয়নগর থেকে মিছিলটি শুরু হয়। নাইটিঙ্গেল, বিজয়নগর, পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে এলডিপি নেতারা বলেন, এই ডামি সরকার বাংলাদেশের জনগণের সরকার না। আজকে আমাদের এই লড়াই শুধু ভোটের লড়াই নয়, আমাদের গণতন্ত্রের লড়াই, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। জনগণ থেকে বিচ্ছিন্ন এই ডামি সরকারকে বিদায় নিতে হবে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকব। এই শান্তিপূর্ণ প্রতিবাদ আমাদের চলতেই থাকবে।

‘অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে’ এলডিপি কালো পতাকা মিছিল করেছে।
মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বিজয়নগর থেকে মিছিলটি শুরু হয়। নাইটিঙ্গেল, বিজয়নগর, পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে এলডিপি নেতারা বলেন, এই ডামি সরকার বাংলাদেশের জনগণের সরকার না। আজকে আমাদের এই লড়াই শুধু ভোটের লড়াই নয়, আমাদের গণতন্ত্রের লড়াই, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। জনগণ থেকে বিচ্ছিন্ন এই ডামি সরকারকে বিদায় নিতে হবে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকব। এই শান্তিপূর্ণ প্রতিবাদ আমাদের চলতেই থাকবে।
মিছিলে উপস্থিত ছিলেন এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহদপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান প্রমুখ।
জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ )বাংলাদেশ
জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ ) বাংলাদেশ এর নেতারা বলেছেনআজকে যে কারণে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই লক্ষ্যকে উধাও করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা বহুবার গণতন্ত্র হত্যা করেছে। ৭৫ সালে ১১ মিনিটের ব্যবধানে সংসদে বাকশাল প্রতিষ্ঠা করেছিল।
আমাদের এই প্রতীকী কালো পতাকা মূলত: দেশের ৯৫ ভাগ মানুষের পক্ষ থেকে বেআইনি সংসদকে প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক প্রতিবাদ। আওয়ামী লীগ নেতারা মুখে সুন্দর সুন্দর কথা বলেন। কিন্তু বাস্তবে ৯৫ ভাগ মানুষের প্রতি তাদের অন্তরজুড়ে আছে হিংসা ও বিষ।
জেএসএফ বাংলাদেশ এর নেতারা বলেন , দেশের সকল বিরোধী দল ৭ই জানুয়ারীর পাতানো ডামি নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের যে ডাক দিয়েছিল, দেশের মানুষ অভূতপূর্ব স্বতঃস্ফূর্ততায় তাতে সাড়া দিয়ে সরকার, সরকারি দল ও নির্বাচন নামক তামাশার নজিরবিহীন গণঅনাস্থা প্রকাশ করেছে। মানুষ তাদের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার এই নির্বাচনী তামাশা গ্রহণ করেনি। গণতান্ত্রিক বিশ্ব হিসাবে পরিচিত দেশসমূহ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও ভাগবাটোয়ারার এই নির্বাচনী প্রহসন গ্রহণযোগ্যতা পায়নি।

বিদেশিদের সৌজন্য সাক্ষাৎকার ও কূটনৈতিক শিষ্ঠাচারকে সরকারের প্রতি সমর্থন বা তাদের অনৈতিক ক্ষমতা প্রলম্বিত করার বা টিকে থাকার সার্টিফিকেট হিসাবে দেখানোরও কোন অবকাশ নেই। ভারত, চীন, রাশিয়া এই সরকারের প্রতি তাদের যে সমর্থন ব্যক্ত করেছে তা প্রধানত বাংলাদেশ কেন্দ্র করে তাদের ভূরাজনৈতিক স্বার্থের বিবেচনায়। ভারত এবারও স্থিতিশীলতার কথা বলে একটা ফ্যাসিবাদী সরকার ও তাদের পাতানো নির্বাচনী তামাশায় মদদ যোগাতে যেয়ে প্রকারান্তরে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।
জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ ) বাংলাদেশ এর নেতারা বলেছেন ‘স্টপ জেনেসাইড’ (গণহত্যা বন্ধ করুন), বার্থ অফ অ্যা নেশন (একটি জাতির জন্ম) নামে ইংরেজিতে ডকুমেন্টারি করে সারা দুনিয়াতে মুক্তযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছিলেন তিনি। ১৯৭২ সালের ২৫ জানুয়ারি ঢাকা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কৃতি চলচ্চিত্রকার জহির রায়হান ঘোষণা দেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনে নীলনকশা উদ্ঘাটনসহ মুক্তিযুদ্ধের সময়ের অনেক গোপন ঘটনার নথিপত্র, প্রামাণ্য দলিল তার কাছে আছে, যা প্রকাশ করলে সদ্যস্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভায় ঠাঁই নেয়া অনেক নেতার কুকীর্তি ফাঁস হয়ে পড়বে। আগামী ৩০ (১৯৭২ সালের) জানুয়ারি সন্ধ্যায় এই প্রেস ক্লাবে ফিল্ম শো প্রমাণ করে দেবে কার কি চরিত্র ছিল?’ ১৪ ডিসেম্বর ১৯৭১ এ বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে অনেক থলের বিড়াল বেরিয়ে আসে। ওনার স্ত্রী অভিনেত্রী সুমিতা, শ্যালিকা অভিনেত্রী ববিতা, বোন, ছেলে সকলেই মনে করেন তৎকালীন সরকার এই গুমের সাথে জড়িত। এরকম একটা ঐতিহাসিক দিনে প্রথম গুম দিবসে ভোট ডাকাতরা সংসদের দখল নিয়েছেন, এটা বেশ তাৎপর্যপূর্ণ। ঐদিন শাহরিয়ার কবির ও ছিলেন সাথে , কি করে শাহরিয়ার কবির ফিরে আসে আর জহির রায়হান নিখোঁজ হন। খুনিদের সাথে শাহরিয়ার কবির , আওয়মীলীগ ও খুনিদের আঁতাত স্পষ্ট। যার বিচার হয়নি। বিচার দাবীকে উলটো আওয়ামীলীগের তৎকালীন শীর্ষ নেতা নিরুৎসাহিত করে বলেন যারা দাবি করছে তাদের ও গুম করা হবে।
জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ ) বাংলাদেশ এর নেতারা বলেছেনফেলানী হত্যার দিবসে আওয়ামীলীগের নেতারা ভারতের প্রতি নতজানু নীতির কারণে শেখ হাসিনা সহ দলীয় নেতারা ফেলানী হত্যার বিচার না দাবি করে উলটো নির্বাচনে ভারতের পাশে আওয়ামীলীগের অবস্থানে গুরুত্ব দিয়ে বক্তব্য বাংলাদেশকে সিকিমের পর্যায়ে নিয়ে গেছে।
দেশের গণতন্ত্র মৃত। আজকে দেশে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। ৭ জানুয়ারি নির্বাচনে ৭ শতাংশ ভোট পড়েছে। কিন্তু কেন্দ্রে কোনো ভোটার উপস্থিতি ছিল না। ৭৫ সালেও গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। আজও নবরূপে বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ। এখান থেকে মুক্তির জন্য আমাদেরকে রাজপথেই থাকতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদকে ‘প্রহসনের ফাইভ পার্সেন্ট সংসদ’ আখ্যা দিয়ে জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ ) বাংলাদেশ এর নেতারা বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের খই ফুটায় কিন্তু মনে মনে তারা পুরোদস্তুর স্বৈরাচার। আওয়ামী লীগ নেতাদের অন্তরে দেশের ৯৫ ভাগ মানুষের প্রতিহিংসা ও বিষ, ফলে তাদের স্বৈরাচারী কর্মকাণ্ড বাংলাদেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে নিয়ে হচ্ছে।
মিছিল করতে পারেননি গয়েশ্বর
পুলিশি বাধার কারণে মতিঝিলের পীরজঙ্গী শাহ মাজারের সামনে কালো পতাকা মিছিল করতে পারেননি গয়েশ্বর চন্দ্র রায়। বেলা ২টা ৩৫ মিনিটে কর্মসূচির প্রধান অতিথি হিসেবে তিনি সেখানে উপস্থিত হন। পুলিশি বাধায় মিছিল করতে না পেরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে যান তিনি।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, উত্তরা থেকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করেছে। আর এখানে আমাদের নেতাকর্মীরা দাঁড়াতে পারে নাই। এখানে আসার পরে সার্বিক পরিস্থিতি বুঝছি যে, অযথা আমার কর্মী গ্রেপ্তার হবে। আমার কর্মীরা একত্রিত হতে পারছে না। আজকে এই পুলিশি তাণ্ডব ও বাধার আমরা তীব্র প্রতিবাদ করি।
এই সংসদ পিকনিক সংসদ : সাবেক বিচারপতি ফয়েজী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিএনপি সমর্থক আইনজীবীরা ‘দ্বিতীয় বাকশাল মানি না, মানবো না’ ব্যানারে কালো পতাকা মিছিল নিয়ে হাইকোর্টের মাজার গেটে আসেন।
এসময় আইনজীবীরা মাজার গেটের বাইরে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তা আটকে দেয়। সোয়া ১টার দিকে বিক্ষোভকারীরা গেটের সামনে বসে পড়েন এবং মাজার গেটে চারপাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সেখানেই তারা দুপুর ২টা পর্যন্ত সমাবেশ করেন।
পতাকা মিছিলে অংশ নিয়ে হাইকোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, ‘জাতীয় পার্টি লুটপাটের অপজিশন। এই সংসদ পিকনিক সংসদ। এই তথাকথিত অপজিশন লুটপাটের অপজিশন। এটা নিপাত যাবে। জনগণ প্রত্যাখান করেছে। আমরা প্রতিদিন প্রত্যাখান করতে থাকব। একদিন এরা নিপাত যাবে ইনশাআল্লাহ।’
পতাকা মিছিলে অংশ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘৭ জানুয়ারি বর্তমান শাসক দল যে নির্বাচন করেছে সেই নির্বাচনকে কোনো নির্বাচন বলা যায় না। আর এই নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে তাকেও নির্বাচিত সংসদ বলা যায় না। এই নির্বাচনে দেশের ৯৫ শতাংশ ভোটার ভোট দেয়নি। তাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি।’
ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী বলেন, ‘এই আন্দোলনের মধ্য দিয়ে ম্যাসেজ দিতে চাই আর খেলবেন না। অনেক খেলেছেন। দয়া করে ক্ষমতা ছেড়ে দেন। তা না হলে গভীর সংকটের মধ্য দিয়ে আপনাদেরকে পদচ্যুত করা হবে।’
সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, ‘পুলিশ ছাড়া আওয়ামী লীগের কোনো অবলম্বন নেই। এই পার্লামেন্ট ডামি। এই ডামি নির্বাচন জনগণ মানে না। আমরা ডামি সরকার মানি না। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’
বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘এই সংসদ জনগণের সংসদ নয়। আমরা দেশের সার্বভৌমত্ব দেখতে চাই। গণতন্ত্র পুনরায় উদ্ধার না হওয়া পর্যন্ত আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবে। ঘরে ফিরে যাবে না।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আমরা আইনের শাসন, মানবাধিকার ও ভোটের অধিকারের জন্য আন্দোলন করি। আমাদের এই আন্দোলন চলছে, চলবে। কোনো ধরনের মাধা আমাদের এই আন্দোলন থেকে বিরত রাখতে পারবে না।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়ার সভাপতিত্বে এবং ফোরামের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টোর সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, সুপ্রিম কোর্ট ইউনটের কো-কনভেনর মোহাম্মদ আলী, শামীমা সুলতানা দিপ্তী প্রমুখ।
পতাকা মিছিলে আরো অংশ নেন আবেদ রাজা, জগলুল হায়দার আফ্রিক, মোরশেদ আল মামুন লিটন, আইনজীবী মো: আক্তারুজ্জামান, আবদুল্লাহ আল মাহবুব, শরীফ ইউ আহমেদ, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, মো: কামাল হোসেন, জিয়াউর রহমান, সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান খান, আইনজীবী রেজাউল করীম রেজা, জহিরুল ইসলাম সুমন, শহীদুল ইসলাম সপু, মো: মিজানুর রহমান, ফাতেমা আক্তার, মো: মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান রায়হান, এ কে এম এহসানুর রহমান, নূরে এরশাদ সিদ্দিকী, মু. কাইয়ুম, জামিউল হক ফয়সাল, গোলাম মোক্তাদির উজ্জলসহ শতাধিক আইনজীবী।
বিভিন্ন জেলায় কালো পতাকা মিছিলে পুলিশের বাধা
‘ডামি’ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ নানা ইস্যুতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল দেশব্যাপী কালো পতাকা মিছিল করেছে বিএনপি। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে নেতাকর্মীরা। পণ্ড হয়ে যায় মিছিল। তবে অনেক স্থানে পুলিশি বাধা পেরিয়ে কর্মসূচি পালন করে দলটি। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি’র কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলা অফিস থেকে কালো পতাকা মিছিল বের হলে পুলিশ মিছিলে বাধা দেয় ও জোর করে মিছিল বের করলে গ্রেপ্তারের হুমকি দেয়। পরে অফিস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম।
ঝিনাইদহ , পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ঝিনাইদহে জেলা বিএনপি’র কালো পতাকা মিছিল। মঙ্গলবার সকালে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপি’র কার্যালয় চত্বরে দলীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে নেতাকর্মীরা আবার আস্তে আস্তে জড়ো হয়ে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ আবারো তাদের বাধা দেয়। পুলিশের বাধায় মিছিল করতে না পেরে জেলা বিএনপি’র কার্যালয় চত্বরেই সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যরা বক্তব্য রাখেন।
দিরাই , সুনামগঞ্জ , সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপি’র কালো পতাকা মিছিল থেকে ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিরাই উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি বাজার ব্রিজ এলাকায় পৌঁছলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
মানিকগঞ্জ , বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার দুপুরের দি?কে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরের পৌরসভার বেউথা ব্রি?জের দ?ক্ষিণ পা?শে জড়ো হয়। এরপর তারা মিছিল নিয়ে শহর অভিমুখী রওনা হলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে যায় কালো পতাকা মিছিলটি।
কমলনগর (লক্ষ্মীপুর) , সকালে উপজেলা সদর হাজিরহাটে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়। মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ এসে বাধা দেয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে বিএনপি’র নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পিরোজপুর , পিরোজপুরে বিএনপি’র কালো পতাকা মিছিল পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপি’র কার্যালয় থেকে জেলা বিএনপি’র আয়োজনে একটি কালো পতাকা মিছিল শুরু হয়ে শহরের পোস্ট অফিস সড়কে আসলে মিছিলটি পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে যায়। মিছিলে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁন, পৌর বিএনপি’র আহ্বায়ক শেখ শহিদুল্লাহ শহীদসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
রাজাপুর (ঝালকাঠি) , সকালে রাজাপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি’র সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের নেতৃত্বে পশ্চিম চর বাঘড়ী থেকে কালো পতাকা মিছিল শুরু করে নেতাকর্মীরা। পরে এ মিছিলটি বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বাঘড়ী বাজার এলাকার সড়কে উঠতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) , দুপুরে শহরের উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে দলটির নেতাকর্মীরা। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক আখতারুল আলম ফারুক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ছাইফুল ইসলাম বাদল খান প্রমুখ।
নারায়ণগঞ্জ , নগরীতে বিএনপির ডাকা কালো পতাকা মিছিল পন্ড করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদ্য কারামুক্ত সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ মিছিল শুরু হতে নেয়। সে সময় পুলিশ তাদের মিছিল করতে বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের কালো পতাকা ও ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সাথে ধস্তা-ধোস্তি হয়। পরে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ স্থান ত্যাগ করে বালুর মাঠ এলাকায় গিয়ে মিছিল বের করে।
পটুয়াখালী , পটুয়াখালীতে বিএনপি’র কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১০টায় পুরাতন আদালত মাঠ হতে জেলা বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল শুরু করে স্বনির্ভর রোডের সামনে যেতেই মিছিলটিতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের লাঠিচার্জে বিএনপি’র অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, পুলিশি বাধা উপেক্ষা করে কালো পতাকা মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের দিকনির্দেশনায় পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপি’র কার্যালয় থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়ে ট্রাফিক পয়েন্টের দিকে এগিয়ে আসলে পুলিশি বাধার মুখে পড়ে মিছিলটি। পরে ট্রাফিক পয়েন্ট থেকে ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা।
কুড়িগ্রাম , কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় গতকাল দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয় পরে কেন্দ্রীয় বাজারে পোদ্দার মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেনসহ প্রমুখ।
ভোলা , ভোলায় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির কালো পতাকা মিছিল। দুপুরে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ফলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপরও নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাঁরা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ আবারও বাধা দেয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সেøাগান দিতে থাকেন। এ সময় ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পীযুষ কান্তি হালদার, সদস্য লোকমান হোসেন গোলদার, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সদ্য কারামুক্ত ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমির হাওলাদার, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান তসলিমসহ অন্য নেতারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।
নওগাঁ , নওগাঁ সদর ও পৌর বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ১২টায় শহরের কেডির মোড় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে হাতে কালো পতাকা মিছিল বাহির হইলে বিএনপির নেতাকর্মীদের এতে বাধা দেয় পুলিশ। এতে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক পৌর মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল ইসলাম বেলাল, শফিউল আজম (ভিপি) রানা, পৌর বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস শুকুর, সদস্য সচিব মিজানুর রহমান, থানা বিএনপির আহ্বায়ক আজিজার, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা প্রমুখ।
সাতক্ষীরা , সাতক্ষীরা জেলা বিএনপির নেতাকর্মীরা বলেছেন, অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই পতাকা মিছিল। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের অদূরে ইটাগাছা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান, সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক, মো. শের আলী, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. নুরুল ইসলামসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তারাকান্দা (ময়মনসিংহ) , তারাকান্দায় মঙ্গলবার বিএনপি’র কালো পতাকা মিছিল পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে যায়। ময়মনসিংহ জেলা (উ.) বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার জানান, তারাকান্দা উত্তর বাজার ঐশী রাইস মিলের কাছে কালো পতাকা মিছিলের প্রস্তুতিকালে পুলিশের হামলায় নেতাকর্মী ছত্রভঙ্গ হয়ে যায়। পরে অন্য জায়গায় আবারো একত্রিত হয়ে কালো পতাকা মিছিল করা হয়। তিনি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোতাহার হোসেন তালুকদার।
কুমিল্লা, কুমিল্লা দক্ষিণ ,উত্তর ও মহানগর বিএনপি ও এর সকল অঙ্গসংগঠন, জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, তথাকথিত ডামি নির্বাচনের মাধ্যমে ভুয়া সাংসদদের নিয়ে আজ অবৈধ সংসদ অধিবেশন বসছে। এই নীতিবর্জিত প্রহসনের সংসদকে দেশবাসীসহ সমস্ত গণতান্ত্রিক বিশ্ব নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। আমরা দাবি জানাচ্ছি এই সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করা হোক।বক্তারা বলেন, প্রহসনের মাধ্যমে এই জালিয়াতির নির্বাচন গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেশকে বাকশালী ধারায় ফিরিয়ে এনেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে রক্ষা করতে দেশের জনগণ লড়াই চালিয়ে যাবে।
বরিশাল , কেন্দ্র ঘোষিত বিএনপির কালো পতাকা মিছিল প্রতিহত করতে বরিশাল মহানগরীতে পুলিশের ব্যাপক সতর্কতার মধ্যে বিএম কলেজ ক্যম্পাসের বাইরে বিক্ষিপ্ত মিছিল করেছে সংঠনটির নেতাকর্মীরা। মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিলেও গত শনিবারের মত তা নগরী প্রদক্ষিণ করতে পারেনি। বিএনপির কর্মসূচি ঘিরে পুরো নগরী জুড়ে সশস্ত্র পুলিশের পাহাড়া অব্যাহত ছিল।
পঞ্চগড়ের (তেঁতুলিয়ায়) , তেঁতুলিয়ায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাৎ হোসেন রঞ্জুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক তেঁতুল তলায় এসে শেষ হয় এবং বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন রজ্ঞুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন আলী প্রধান, যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিয়া, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব জাকির হোসেন উপস্থিত ছিলেন।
কক্সবাজার , বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এর নেতৃত্বে মহেশখালী উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় নেতা আলমগীর ফরিদ এর নেতৃত্ব কালো পতাকা মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বড় মহেশখালীর নতুন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক এমপি আলমগীর ফরিদ। এ সময় উপস্থিত ছিলেন, মহেশখালী বিএনপি নেতা মৌলভী শফিউল আলম চেয়ারম্যান, দলিলুর রহমান মেম্বার, আবুল কাশেম মেম্বার, রমিজ আলম,মৌলভী ফোরকান আহমদ, মাশুকুল ইসলাম মাসুদ, সাজেদুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আ স ম জাহেদুল হক নাহিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল সহ মহেশখালী উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।