‘যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য কাউকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়বো না। ঘর-ঘর-বাড়ী সব পুড়াইয়া ছাড়খাড় করে দিবো।’ লিখে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ।
ভিডিও টি সম্পর্কে যা জানা গেছে –
বিএনপি ক্ষমতায় থাকলে ঘর-বাড়ি সব পোড়াইয়া ছারখার করে দিব: মঞ্জুরুল আহসান মুন্সী
হাসনাত আব্দুল্লাহর বিপরীতে বর্তমানে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন। তার সমর্থনেই সোমবার রাতে উপজেলার বাকসার গ্রামে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে এমন মন্তব্য করেন মঞ্জুরুল আহসান মুন্সী।
প্রসঙ্গত, ওই আসনে চারবারের সংসদ সদস্য ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। এবার ঋণখেলাপির কারণে তার প্রার্থিতা বাতিল হলে তিনি গণঅধিকার পরিষদের প্রার্থীর পক্ষে মাঠে নামেন।
‘ক্ষমতায় যদি বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য কাউকে ভোট দেন—আমি কিন্তু আপনাদের ছাড়ব না। ঘর-বাড়ি সব পোড়াইয়া ছারখার করে দিব।’ ঋণখেলাপির কারণে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি কুমিল্লা-৪ (দেবীদ্বার) থেকে মনোনয়ন পেয়েছিলেন। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহর বিপরীতে বর্তমানে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন। তার সমর্থনেই সোমবার রাতে উপজেলার বাকসার গ্রামে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে এমন মন্তব্য করেন মঞ্জুরুল আহসান মুন্সী।
ভাইরাল হওয়া ৫৩ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি কথাটা পরিষ্কারভাবে বলছি, আপনারা মনে করবেন না ভয় দেখাচ্ছি। কথা আপনারা রেকর্ড করে ছেড়ে দিতে পারেন আমার অসুবিধা নাই। আমাকে যেন অপমানিত না হতে হয়। তাহলে অপমানের শোধ আমি ওভাবেই নিমু। ১২ তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন।”