• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সাংবাদিক নিয়ে মন্তব্য সহ ডা. মাহমুদা মিতুর পোস্টে অনেকের অত্যাচারিত হওয়ার গল্প

Usbnews.
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬
সাংবাদিক নিয়ে মন্তব্য সহ  ডা. মাহমুদা মিতুর পোস্টে  অনেকের অত্যাচারিত হওয়ার গল্প
নিউজটি শেয়ার করুনঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু নির্বাচনী প্রচারণায় কিছু অভিজ্ঞতা নিয়ে পোস্টে লিখেছেন –

সাংবাদিক ভাইয়েরা লন্ডন ফেরত নেতার মেয়ে যিনি নিজেই বলেন ভালো বাংলা জানেন না তার হেটে যাওয়া ,খাওয়া দাওয়া প্রচার করতে করতে দু একবার আরমান ভাইয়ের বউ ছেলেমেয়ের গল্প ও প্রচার কইরেন।
প্রথম ছবিতে যিনি আমার গলা জড়িয়ে কাঁদছেন উনি Mia Golam Porwar আঙ্কেলের মা। বলছিলেন ছেলের জেলের জীবনের কথা ,বলছিলেন ১৫ বছর বয়সে জন্ম নেয়া ছেলের রাজনৈতিক জীবনের অত্যাচারিত হওয়ার গল্প। স্বামী মারা যাওয়ার সময় প্রিয় সন্তান পরোয়ার প্যারোলে মুক্তি পেয়ে কিভাবে বাবার লাশ দেখতে এসেছিলেন সেই গল্প শোনাচ্ছিলেন। আর কাঁদছিলেন।
আমার ভাগ্য ভালো আজ সেই মা আমার বক্তব্য ময়দানে বসে শুনেছেন। শুধু শুনেনই নি ভীষণ পছন্দ ও করেছেন।
সেদিন ঢাকা ৮ আসনের হেলাল ভাইয়ের ও এমন গল্প শুনেছিলাম। জামায়াতের অনেক নেতাদেরই এমন কঠিন কষ্টগাঁথা ত্যাগ আছে। লন্ডন ফেরতদের ভি আই পি লাইফস্টাইলের ব্লগের চোটে এগুলো মিডিয়ায় আসে না।
আজ পথে আসতে আসতে অলমোস্ট পুরোটা সময় আল্লাহকে শুধু বলেছি , “আল্লাহ পরোয়ার আংকেলকে জিতায়া দাও”। যার জীবনে এক পয়সা দুর্নীতি নাই ,কি সাধারণ জীবন যাপন তার ছেলেমেয়েদের। সব মিলিয়ে একজন পারফেক্ট মানুষ। খুলনা ৫ বাসী আপনাদের ভাগ্য ভালো এমন একজন সৎ লোক আপনাদের প্রার্থী যাকে হিন্দু দিদিরাও দেখার জন্য ছুটে আসে। এবার পরিবর্তনের জোয়ার ,সেই জোয়ারে শামিল হন। দাঁড়িপাল্লায় ভোট দিন।
আল্লাহ পরোয়ার আংকেলকে বিজয় দান করুন ,তার মায়ের আশা পূরণ করুন ,দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন।
১২ তারিখ সারাদিন
পরোয়ার আংকেলকে ভোট দিন।

আরেকটি পোস্টে লিখেন –

আরেকটি পোস্টে লিখেন – এক বছরে ২০০ খুন যেসব বিএনপির ভাইয়েরা বিএনপির হাতে জীবন দিয়েছে আমরা তার প্রতিশোধ ও ব্যালটের মাধ্যমে নিব। খুনীদের জায়গা বাংলাদেশে হবে না। আমার প্রতিপক্ষ ভাইয়ের জীবন ও মূল্যবান। বি এনপি নেতার যে শিশুকে ঘরের মধ্যে আগুন দিয়ে পোড়ানো হয়েছে সেই শিশু হত্যার প্রতিশোধ আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিয়েই নিবো। সুন্দর বাংলাদেশ গড়বো ইন শা আল্লাহ।

আরেকটি পোস্টে লিখেন –

আমার সন্তান এবং আপনার সন্তানের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই পথে নেমেছি। ওয়াদা করছি আজীবন সততার সাথে থাকবো অন্যায়ের সাথে আপোস করবো না। আপনারা ন্যায় এবং ইনসাফের এই পথে আমার সহযোদ্ধা হন। দেশ পরিবর্তনের একটা বড় সুযোগ এসেছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট ক্ষমতায় আসলে এদেশে বিরাট এক পরিবর্তন আসবে ইন শা আল্লাহ। আপনারা নিজের বিবেকের সাথে কম্প্রোমাইজ কইরেন না। নিজের সন্তানের হকের সাথে আপোস কইরেন না। সৎ এবং যোগ্য মানুষটার আমানত আপনার কাছে। সেই আমানত নষ্ট কইরেন না।

 

মিডিয়ার প্রতি অভিযোগ তুলে পোস্টে লিখেন – রাজশাহী চিটাগং এর পর আমি আরও কয়েকটি বক্তব্য দিয়েছিলাম।আমার যৌক্তিক সমালোচনাগুলো মিডিয়া প্রচারই করে নি। এমনকি গতকাল আসিফ মাহমুদ ও এই কথা বললো। তারেক রহমানকে নিয়ে কিছু বললে তারা প্রচার করছে না
এমনকি চিটাগং এর যে বক্তব্য ভাইরাল হয়েছিলো সেটাও লোকাল মিডিয়া থেকেই হয়েছিলো। আল্লাহ সব কিছু দেখেন। সব কিছু মনে রাখা হবে। জুলাইয়ে আমরাই মিডিয়া হয়ে উঠেছিলাম। দেশের সংকটে আমরাই এক একজন এক একটা মিডিয়া হয়ে উঠবো ইন শা আল্লাহ।
প্রিয় সৎ এবং নির্ভীক মিডিয়ার ভাইয়েরা সত্যের পথে থাকুন। আপনারা জাতির দর্পন। সত্যের পথ কঠিন কষ্টের ,ঝুঁকিপূর্ণ কিন্তু সত্য সুন্দর সত্যের সাথে আল্লাহ থাকেন। আল্লাহ আপনাদের সাথে থাকবেন।