• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম জেলার ১৬টি আসনে মধ্যে ১৪টিতে জিতেছেন বিএনপি প্রার্থীরা , অন্য দুটি আসনে জামায়াতের প্রার্থীরা

Usbnews.
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
চট্টগ্রাম জেলার ১৬টি আসনে মধ্যে ১৪টিতে জিতেছেন বিএনপি প্রার্থীরা , অন্য দুটি আসনে জামায়াতের প্রার্থীরা
নিউজটি শেয়ার করুনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি আসনে মধ্যে ১৪টিতে জিতেছেন বিএনপি প্রার্থীরা। অন্য দুটি আসন জিতেছেন জামায়াতের প্রার্থীরা।

বিএনপির ১৪ বিজয়ী প্রার্থী হলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারি) আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম ১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আমীর খসরু মাহমুদ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মো. এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে জসিম উদ্দিন আহমেদ।

জামায়াতের বিজয়ীরা হলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে প্রার্থী শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলাম।