• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ার চারটি আসনের তিনটিতে জামায়াতের বিজয়

Usbnews.
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
কুষ্টিয়ার চারটি আসনের তিনটিতে জামায়াতের বিজয়
নিউজটি শেয়ার করুনঃ

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনে জেলার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট। রেজা আহমেদ এর আগেও এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার পিতা প্রয়াত আহসানুল হক পচা মোল্লা একাধিকবার এ আসন থেকে এমপি নির্বাচিত হন এবং বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা)
মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ মো. আব্দুল গফুর ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট। ব্যবধান ৪৬ হাজার ৫৩৪ ভোট। আব্দুল গফুর পূর্বে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কুষ্টিয়া-৩ (সদর)
কুষ্টিয়া সদর আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ১৩৬টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা ১ লাখ ৭০ হাজার ৬৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৩৭ ভোট। ভোটের ব্যবধান ৫০ হাজার ৯২৬। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২৬৯ জন এবং নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা)
কুমারখালী ও খোকসা উপজেলা নিয়ে গঠিত এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফজাল হোসেন ১ লাখ ৪৬ হাজার ২০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১ লাখ ১ লাখ ৩৮ হাজার ৫৭৪ ভোট। ব্যবধান ৭ হাজার ৬৩০ ভোট।