• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি

ঢাকা-৬ আসনের ফলাফল স্থগিত চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন

Usbnews.
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ঢাকা-৬ আসনের ফলাফল স্থগিত চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
নিউজটি শেয়ার করুনঃ

ঢাকা-৬ আসনের নির্বাচনী ফলাফল স্থগিত চেয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদন করছে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মুহাম্মদ আব্দুল মান্নান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে তিনি ফেসবুক পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ঢাকা-৬ আসনের ফলাফল স্থগিত চেয়ে রিটার্নিং অফিসার এর কার্যালয়ে আবেদন করা হয়েছে।’

ভোট গ্রহণ ও ফলাফল প্রণয়নের প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও ফলাফল টেম্পারিং সহ বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।’