ঠাকুরগাঁও-২ সংসদীয় আসনের ১০৪টি কেন্দ্রের সবগুলোর ফলাফল বিশ্লেষণে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. আব্দুস সালাম। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান মাত্র ৫ হাজার ৩১০ ভোট।